Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলে দীপঙ্কর দে, ভরত কল, জোড়াফুলের পতাকা নিলেন রশিদ খানের কন্যাও

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার যখন বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশের তোড়জোর চলছে, তখন দুপুরে তপসিয়ার তৃণমূল ভবনে এক ঝাঁক সেলিব্রিটিকে দলে সামিল করল তৃণমূল। এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন প্রবীণ অভিনেতা দীপঙ্

তৃণমূলে দীপঙ্কর দে, ভরত কল, জোড়াফুলের পতাকা নিলেন রশিদ খানের কন্যাও

শেষ আপডেট: 5 February 2021 09:59

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার যখন বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশের তোড়জোর চলছে, তখন দুপুরে তপসিয়ার তৃণমূল ভবনে এক ঝাঁক সেলিব্রিটিকে দলে সামিল করল তৃণমূল। এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে, ভরত কল, অভিনেত্রী লাভলি মৈত্র এবং কিংবদন্তী সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানের কন্যা শাওনা খান। কয়েকদিন আগে বঙ্গ বিজেপির গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে উপস্থিত ছিলেন রশিদ খান। হেমা মালিনীর সঙ্গে তিনি উদ্বোধন করেন সেই অ্যালবাম। যদিও সেই সময়ে তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমার বাবার পারলৌকিক কাজের জন্য আমি মুম্বই এসেছিলাম। আমায় একটা অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়েছিল। এর মধ্যে কোনও রাজনীতি খুঁজবেন না।” এদিন দেখা গেল সেই রশিদ-কন্যা তৃণমূলে যোগ দিলেন। ব্রাত্য বসু এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “এটা তো কিছুই নয়। আমরা এঁদের শুধুমাত্র সামনে আনলাম। জেলায় জেলায় বহু কমবয়সী ছেলে-মেয়ে তৃণমূলে যোগ দিতে চাইছেন। এবার আমরা জেলায় জেলায় এই যোগদান পর্ব সংগঠিত করব।” টলিউডে শিল্পীদের মধ্যে আড়াআড়ি বিভাজন তৈরি হয়ে গিয়েছে। এক দিকে তৃণমূল, অন্য দিকে বিজেপি। তবে তরুণ মজুমদার, অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, বাদশা মৈত্রদের মধ্যে কিছু বামপন্থী অভিনেতা বা পরিচালকও রয়েছেন। তবে এখন মূলত বিভাজনটা তৃণমূল-বিজেপিতেই প্রকট।

```