Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহালয়া নিয়ে বরাবরই উৎসাহী টলিপাড়ার নায়িকারা, কোয়েল থেকে মিমি দুর্গা রূপে অনন্যা

মহালয়া নিয়ে বরাবরই উৎসাহী টলিপাড়ার নায়িকারা, কোয়েল থেকে মিমি দুর্গা রূপে অনন্যা

শেষ আপডেট: 12 October 2023 19:46

দ্য ওয়াল ব্যুরো: মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা। পুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া। একটা সময়ে বাঙালির মহালয়া শুরু হতো রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর কন্ঠে চণ্ডীপাঠ শুনে। সে চল আজও পুরোপুরি উঠে গিয়েছে এমন কথা বলা যায় না, তবে রেডিওর পাশাপাশি বিগত প্রায় তিন দশক ধরেই মহালয়ার ভোরে টিভি চালিয়ে বসার অভ্যাস হয়েছে বাঙালির। 

এখন অনেকগুলি চ্যানেল। আর সেই সব চ্যানেলে কোন বছর কাকে দেখা যাবে অসুরদলনী দুর্গা হিসেবে সে নিয়েও যেন একরকম প্রতিযোগিতা চলে চ্যানেলে চ্যানেলে। টলিপাড়ার অভিনেত্রীরাও মহিষাসুরমর্দিনী রূপে পর্দায় আসার সুযোগের অপেক্ষায় মুখিয়ে থাকেন। সাধারণত যে বছর যে অভিনেত্রীর কোনও ছবি বা ধারাবাহিক দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি সমাদৃত হয়, সেই বছরে সেই অভিনেত্রীকে মহিষাসুরমর্দিনী রূপে পর্দায় দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে।  


```