Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চুড়ি যো খনকি হাতো মে... জন্মদিনে ফিরে দেখা রিয়ার বলিউড জার্নি

ফাল্গুনীর গানে প্রথম বার সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন সেনের মেয়ে রিয়া সেনকে (Riya Sen) চিনেছিল বলিউড। রিয়া তখন টিন এজার। নির্মেদ ছিমছাম চেহারা, নিষ্পাপ মুখ। টিন এজ লাভের ছবি ফুটিয়ে তুলতে যে মুখ আদর্শ।

চুড়ি যো খনকি হাতো মে... জন্মদিনে ফিরে দেখা রিয়ার বলিউড জার্নি

রিয়া সেন।

শেষ আপডেট: 24 January 2025 09:01

দ্য ওয়াল ব্যুরো: ততদিনে কেবল টিভির ব্যবসা জমিয়ে বসেছে। আম ভারতীয়র টেলিভেশনে ঢুকে পড়েছে এম-টিভি। বেশ কিছু হিন্দি মিউজিক অ্যালবামের মতই ৯৮ সালে হিট করেছিল ফাল্গুনি পাঠকের একটি গান—‘চুড়ি যো খনকি হাত মে/ইয়াদ পিয়া কি আয়ে ইয়ে মিঠি মিঠি রাত মে।’

Chudi | HD Voice 320 KBPS Mp3 | Falguni Pathak | Riya Sen  #falgunipathakhitsalbum

সেই প্রথম বার সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন সেনের মেয়ে রিয়া সেনকে (Riya Sen) চিনেছিল বলিউড। রিয়া তখন টিন এজার। নির্মেদ ছিমছাম চেহারা, নিষ্পাপ মুখ। টিন এজ লাভের ছবি ফুটিয়ে তুলতে যে মুখ আদর্শ। ফাল্গুনির গান আর রিয়ার অভিনয়ে সেই গান হিট করেছিল। সেই ধাক্কায় অ্যালবামটিও বিক্রি হয়েছিল ভালমতোই। 

বলি প্রযোজক পরিচালকরা এমন মুখের সন্ধানেই থাকেন। অচিরে ‘স্টাইল’, ‘ঝনকার বিটস’ ও ‘অপনা স্বপ্না মানি মানি’–এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের সুযোগ পান রিয়া। অভিনয়ের বিশাল দক্ষতা না থাকলেও দর্শকদের মন্দও লাগেনি। 

Ria Sen Rima Sen GIF - Ria sen Rima sen Apna sapna money money - Discover &  Share GIFs

তবে সিলভার স্ক্রিনে সেই প্রথম হাতেখড়ি ছিল না রিয়ার। ১৯৯১ সালে শিশু অভিনেত্রী হিসেবে তাঁর কেরিয়ার শুরু হয় ‘বিষকন্যা’ ছবি দিয়ে। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্টাইল’ সিনেমায় অভিনয়ের পর রিয়া লাইমলাইটে আসেন এবং তাঁকে বলিউডের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করতে শুরু করে।

The Exact Reason Why Riya Sen Is Staying Away From Bollywood - Filmibeat

রিয়া সেনের ব্যক্তিগত জীবনও নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সলমন রুশদি ও অক্ষয় খান্নার সঙ্গে তাঁর নাম জড়িয়ে শিরোনামে উঠে আসে। এছাড়াও, ক্রিকেটার শ্রীশান্তের সঙ্গেও তাঁর নাম জড়ায়। ‘সিলসিলে’ সিনেমার শুটিংয়ের সময় সহ-অভিনেতা অস্মিত প্যাটেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। যদিও নানা বিতর্কের পর সেই সম্পর্ক ভেঙে যায়। তাঁদের এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায়। 

6X: With Ashmit Patel in, Riya Sen steps out | Hindi Movie News - Bollywood  - Times of India

বলিউডে রিয়া সেনের কেরিয়ার বড় কোনও মাইলফলকে পৌঁছাতে পারেনি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব্বা ম্যায় কিয়া করু’ ছিল তার শেষ হিন্দি সিনেমা।

Riya Sen FINALLY Opens Up About Her Wedding With Beau Shivam Tewari |  Entertainment

২০১৭ সালে পুণেতে এক ঘরোয়া অনুষ্ঠানে রিয়া সেন শিবম তিওয়ারিকে বিয়ে করেন। তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রিয়া পরে বলেন, প্রেম, সম্মান, সততা, বোঝাপড়া ও বিশ্বাস একটি সফল দাম্পত্যের ভিত্তি। তাঁর মতে, প্রকৃত বিশ্বাস আসে মন থেকে, এবং তা রক্ষা করা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।


```