Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মিমি সংসদে গেলেন বাবা-মাকে নিয়ে, মন দিয়ে শুনলেন বাজেট

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এ সাংসদ হওয়ার পর এই নিয়ে টানা তিনবার সংসদে (parliament) বাজেট অধিবেশনে (budget 2023) যোগ দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ (TMC MP) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এদিন কালো রঙের পোশাক পরে পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন

মিমি সংসদে গেলেন বাবা-মাকে নিয়ে, মন দিয়ে শুনলেন বাজেট

শেষ আপডেট: 1 February 2023 09:59

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এ সাংসদ হওয়ার পর এই নিয়ে টানা তিনবার সংসদে (parliament) বাজেট অধিবেশনে (budget 2023) যোগ দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ (TMC MP) মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এদিন কালো রঙের পোশাক পরে পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন তিনি। এবার আর একা নন, তেইশের বাজেট অধিবেশন শুনতে এবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাবা-মা'কেও। তবে এই প্রথম নয়, এর আগেও নিজের মা'কে নিয়ে সংসদে গিয়েছেন মিমি।

বুধবার দুপুর ১টা ১৮ মিনিট নাগাদ মিমি টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, বাবার কাঁধে ডানহাত রেখে দাঁড়িয়ে রয়েছেন মিমি। আর এক পাশে রয়েছেন তাঁর মা। বাঁ হাতে ঝোলানো সাইড ব্যাগ এবং জড়িয়ে রাখা হলুদ রঙের একটি বড় খাম। তবে সেই খামে ঠিক কী রয়েছে, সেটা অবশ্য খোলসা করেননি মিমি। বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি তিনি ডায়েরিবন্দি করে নিয়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন তৃণমূল সাংসদ।

https://twitter.com/mimichakraborty/status/1620690600613019649?s=20&t=9-LA6NLTPXn5i4dkYxtp0g

সংসদে মিমি মানেই টুইটারে পোস্ট হবে নতুন ছবি। এদিনও তার অন্যথা হয়নি। গতবছর সংসদে অধিবেশন চলাকালীন দেশের বেশ কয়েকজন মহিলা সাংসদ একসঙ্গে ছবি তুলেছিলেন, যার মধ্যমণি ছিলেন নির্মলা সীতারমন। সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নারীশক্তির কথা ব্যাখ্যা করেছিলেন খোদ অর্থমন্ত্রী। আজ, বুধবার সেই নির্মলার পেশ করা বাজেটই মন দিয়ে শুনলেন মিমি।

রাহুলের গালে জুড়েই রইল দাড়ি, সংসদে কংগ্রেস নেতাকে দেখেই স্লোগান উঠল 'ভারত জোড়ো'


```