Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ধে ৭.৩০টা মানেই 'তিথির অতিথি', টালিগঞ্জের প্রথমা অভিনেত্রীদের মিলন মেলা

সবথেকে হিট ছিল মনু মুখোপাধ্যায়ের কুণাল মিত্রের প্রতি 'আঁট কুড়োর ব্যাটা' সংলাপ।

সন্ধে ৭.৩০টা মানেই 'তিথির অতিথি', টালিগঞ্জের প্রথমা অভিনেত্রীদের মিলন মেলা

তিথির অতিথি

শেষ আপডেট: 4 May 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: ২০০২ সাল পরবর্তী মেগা হিট বাংলা সিরিয়ালগুলির মধ্যে সবার পছন্দের ছিল 'তিথির অতিথি'। শাঁখ বাজিয়ে, সন্ধের জলখাবার বানানো সেরে বাড়ির মহিলা মহল বসে পড়ত এই সিরিয়াল দেখতে। আজও এই সিরিয়ালের কোন ছবি সামনে এলে দর্শক নস্টালজিক হয়ে পড়ে।

'তিথির অতিথি' মেগা সিরিয়ালটি পরিচালনা করেছিলেন যীশু দাশগুপ্ত। তাঁর 'কুয়াশা যখন' আজও কাল্ট বাংলা সিরিয়াল হয়ে আছে। 'শিশিরের শব্দ' সিরিয়ালও তাঁরই পরিচালনা। যীশু দাশগুপ্ত অকালেই প্রয়াত হন। 

May be an image of text

সেই সময়কার ইটিভি বাংলা চ্যানেলে সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রচারিত হত এই ধারাবাহিক। 'মেগা' কথাটা এই সিরিয়ালের জন্য সার্থক। বছরের পর বছর চলেছিল 'তিথির অতিথি'। দীর্ঘ সময় কালে একটা প্রজন্মই কৈশোর থেকে যৌবনে পৌঁছে গেছিল। 

তারকাদের মেলা যেন ছিল এই সিরিয়াল। সত্যিকারের তারকা অভিনেতা থেকে এখন যাঁরা তারকা তাঁরা সবাই অভিনয় করেছিলেন এই সিরিয়ালে। শিল্পী তালিকা বিশাল লম্বা। 

May be an image of 2 people

সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রাণী হালদারের মতো নামজাদা তারকা তো ছিলেনই। সঙ্গে বর্তমানের এক ঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রী তখন ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছিলেন। অনন্যা চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, পাওলি দাম, গার্গী রায়চৌধুরী, সোনালি চৌধুরীরা সবাই ছিলেন এই মেগাতে।

May be an image of 2 people and people smiling

আবার অনেক শিল্পী যারা সত্যি সত্যি আজ আকাশের তারা হয়ে গেছেন তেমন রমাপ্রসাদ বণিক, শিলাদিত্য পত্রনবীশ, মনু মুখোপাধ্যায়, কুণাল মিত্ররা ভীষণ জনপ্রিয়তা পান। সবথেকে হিট ছিল মনু মুখোপাধ্যায়ের কুণাল মিত্রের প্রতি 'আঁট কুড়োর ব্যাটা' সংলাপ। 

এখনও দর্শক চাহিদায় রয়েছে এই মেগা। সম্প্রতি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এই সিরিয়ালের বেশ কিছু ছবি ফেসবুকে ভাগ করাতে আরও নস্টালজিক হয়ে পড়েছেন দর্শকরা। নিকি বোস নামের এক আধুনিকার চরিত্রে ছিলেন রূপাঞ্জনা। কতজনের মনে পড়ে গেছে ছোটবেলার কথা, দাদু-ঠাম্মার সঙ্গে বসে এই সিরিয়াল দেখার সোনার দিনগুলো। এখনও দর্শক ভুলতে পারেনি 'তিথির অতিথি' র টাইটেল ট্র্যাক। সবথেকে বড় কথা, খুব হালকা মেকআপে বাস্তবসম্মত ছিল প্রতিটি চরিত্র। 

May be an image of 2 people

অনেকেই বলছেন এখনকার মোটা দাগের সিরিয়ালের কাছে 'তিথির অতিথি'র পুনঃসম্প্রচার হলে বেশি দর্শক পুরনো চালকেই গ্রহণ করবে। 


```