Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মুম্বইয়ের মেট্রোয় টাইগার! হৃতিকের নকল করছেন অভিনেতা, রসিকতা নেটদুনিয়ায়

মুম্বইয়ের জ্যামের কারণেই কি সেলেব্রিটিরা ক্রমশ মেট্রোর দিকে ঝুঁকছেন?

মুম্বইয়ের মেট্রোয় টাইগার! হৃতিকের নকল করছেন অভিনেতা, রসিকতা নেটদুনিয়ায়

শেষ আপডেট: 22 October 2023 16:55

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহখানেক আগের ঘটনা। শ্যুটিংয়ে যাওয়ার তাড়া থাকায় মুম্বইয়ের রাস্তার জ্যাম এড়াতে মেট্রোতে উঠে পড়েছিলেন অভিনেতা হৃতিক রোশন। মেট্রোর মধ্যে তাঁকে দেখতে পেয়ে স্বভাবতই অবাক হয়েছিলেন সহযাত্রীরা। তবে একের পর এক সেলেব্রিটিকে মেট্রোয় উঠতে দেখে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে। তা হল, মুম্বইয়ের জ্যামের কারণেই কি সেলেব্রিটিরা ক্রমশ মেট্রোর দিকে ঝুঁকছেন? অভিনেতা টাইগার শ্রফ ও প্রযোজক জ্যাকি ভাগনানি যেন সেই বার্তাই দিলেন।

ছবির প্রচারের জন্য নয়। বরং ছবির একটি ইভেন্টে যোগ দিতেই মেট্রোতে উঠে পড়েন দু’জন। সম্প্রতি মুক্তি পেয়েছে টাইগারের নতুন ছবি ‘গণপথ’। যার প্রযোজক জ্যাকি। শুক্রবার সিনেমাটি দেশজুড়ে মুক্তি পেয়েছে। ধীরে ধীরে বেশ ভালই ব্যবসা করছে ‘গণপথ’। এরমধ্যেই নতুন ছবিটির জন্য আয়োজন করা একটি ইভেন্টে যোগ দিতে যাচ্ছিলেন অভিনেতা ও প্রযোজক। কিন্তু মুম্বইয়ের জ্যামে ঠিক সময়ে যে অনুষ্ঠান মঞ্চে পৌঁছনো সম্ভব নয়।

এসব সাতপাঁচ ভেবেই মেট্রোতে উঠে পড়েন তাঁরা। তবে জ্যাকি বা টাইগার কেউই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। তাঁদেরই এক সহযাত্রী সেই ভিডিও তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে দেন। সেটি দেখে অনেকেই মন্তব্য করেছেন যে, ছবির প্রোমোশনের জন্যই এত কিছু করা। তবে অভিনেতার ঘনিষ্ঠ মহলের তরফে বলা হয়েছে যে, ছবির প্রোমোশনের জন্য নয়। বরং সময় বাঁচাতেই এই মেট্রো সফর। যা মুম্বইয়ের তারকারা হামেশাই করে থাকেন।

তবে অনেকেই টাইগারের এই মেট্রোয় ওঠাকে হৃতিকের সঙ্গে তুলনা করেছেন। এক নেটিজেন লিখেছেন, “কিছুদিন আগেই হৃতিক রোশন মেট্রোয় উঠেছিলেন। এখন টাইগার শ্রফ কি তাঁকে নকল করা শুরু করেছে?” আর একজন লিখেছেন, “সেলেব্রিটিরা সিনেমার জন্য কত কিছুই না করেন! এবার কোনদিন দেখব অভিনেতারা মুম্বইয়ের রাস্তায় সবজি বিক্রি করে ছবির প্রচার করছেন। হাস্যকর!”


```