.png)
ছবি: প্রতীকী
শেষ আপডেট: 18 November 2024 15:54
টয়লেট সিটে বসে বাঘ! বাঘের চুল ছোট করে ছাঁটা। মুখে আধখানা বিড়ি। তাঁর এক হাতে ছুরি। অন্য হাতে মদের বোতল। দেয়াল জুড়ে রক্তের ছাপ। মেঝে ভাসছে রক্তবন্যায়। চারপাশে ছড়িয়েছিটিয়ে নিথর মৃতদেহ।
জুনিয়র শ্রফের অ্যাটিটিউডের কামাল উপচে পড়ছে ছবির নতুন পোস্টারে। ছবির নাম ‘বাঘি-৪’। ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি।
এ. হর্ষের পরিচালিত, অ্যাকশন-প্যাকড ফিল্ম আগামী ৫ সেপ্টেম্বর’২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷ টাইগার নিজের ইনস্টাগ্রামে নতুন ছবির প্রথম পোস্টার শেয়ারও করে ফেলেছেন, ইতিমধ্যে। নির্মাতাদের বিশ্বাস এই ছবি হবে আরও ডার্ক এূং আরও ইনটেন্স!
View this post on Instagram
টাইগার তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘একটি কালো আত্মা, একটি রক্তাক্ত মিশন, তবে এবার সে আগেরবারের মতো নয়!’
মূলত কন্নড় সিনেমায় কাজের জন্য সুপরিচিত ‘বাঘি-৪’-এর পরিচালক এ. হর্ষ। তার জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘বিরুগালি’, ‘চিঙ্গারি’, ‘ভজরঙ্গী’, ‘অঞ্জনী পুত্র’, ‘ভেদা’।
২০১৬ সালে সাব্বির খানের হাত ধরেই ‘বাঘি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি মুক্তি পায়।
অ্যাকশন থ্রিলার, ‘বাঘি’ ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত তেলগু ফিল্ম ‘বর্ষাম’ এবং ২০১১ সালের ইন্দোনেশিয়ান ফিল্ম ‘দ্য রেইড: রিডেম্পশন’ দ্বারা অনুপ্রাণিত।
ছবিতে অভিনয়ে ছিলেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর এবং সুধীর বাবু। সিক্যুয়েল, ‘বাঘি-২’র পরিচালক ছিলেন আহমেদ খান।
২০১৮ সালে মুক্তি পায় ছবিটি। এবং এটি তেলগু ফিল্ম ‘ক্ষনম’-এর রিমেক ছিল। টাইগারের পাশাপাশি ছিলেন দিশা পাটানি, মনোজ বাজপেয়ী ও রণদীপ হুডা। তৃতীয় পার্ট, ‘বাঘি-৩’-এ (২০২০) আহমেদ খান ছিলেন পরিচালক।
ছবির কিছুটা ভাগ আবার তামিল ফিল্ম ‘ভেট্টাই’-এর থেকে ছিল অনুপ্রাণিত। ছবিতে টাইগার, রীতেশ দেশমুখ এবং শ্রদ্ধা কাপুর ছিলেন প্রধান চরিত্রে। শুটিং শুরু হল ছবির, যা জানা যাচ্ছে, ২০২৫ সালে মুক্তি পাবে ‘বাঘি-৪’।
কিন্তু প্রশ্ন একটাই।
‘বাঘি’ সিরিজের গত তিনটি ছবিই আশানুরূপ ফল করতে পারেনি বক্স অফিসে। ‘বাঘি-৪’ কি লাভের মুখ দেখতে পারবে? উত্তর দেবে সময়।