Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টাইগার থ্রি-র ট্রেলার বেরোল, মুখোমুখি সলমন-ইমরান হাসমি, লড়াইটা 'ব্যক্তিগত'

টাইগার থ্রি-র ট্রেলার বেরোল, মুখোমুখি সলমন-ইমরান হাসমি, লড়াইটা 'ব্যক্তিগত'

শেষ আপডেট: 16 October 2023 14:29

দ্য ওয়াল ব্যুরো: আগেই ঘোষণা ছিল সোমবার মুক্তি পেতে চলেছে সলমন খানের টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি টাইগার থ্রি-র ট্রেলার সেই মতো সোমবার সকালে ইউটিউবে প্রকাশিত হল যশরাজ ফিল্মসের নতুন ছবির অফিশিয়াল ট্রেলার। 

টাইগার সিরিজ মানেই ভরপুর অ্যাকশন। সেই শর্ত মেনেই একেবারে চির চেনা ভঙ্গিতে ট্রেলারে দেখা গেল সলমনকে। তিনি কখনও উঁচু বাড়ির ছাদ থেকে লাফাচ্ছেন, বন্দুক নিয়ে গুলি চালাচ্ছেন।‌সলমনের পাশাপাশি এই ছবিতে যে ভরপুর অ্যাকশন করবেন ক্যাটরিনাও সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। সেই মতো পাল্লা দিয়ে অ্যাকশন করতে দেখা গেল ক্যাটকে। 

টাইগার সিরিজের এই পার্টে খলনায়কের ভূমিকায় থাকবেন ইমরান হাশমি। ইমরান - সলমনের দ্বৈরথ এই পর্বে একেবারে ব্যক্তিগত। ট্রেলারে শোনা গেল, 'ইটস পার্সোনাল'। প্রসঙ্গত, এর আগে এই ছবির নির্মাতারা ঘোষণা করেছিলেন যে হৃতিক রোশনের 'ওয়ার' এবং শাহরুখ খানের 'পাঠান'-এর সঙ্গে যোগ থাকবে টাইগার সিরিজের। অর্থাৎ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হতে চলেছে 'টাইগার থ্রি'। 

ট্রেলার থেকে স্পষ্ট এই ছবির অন্যতম চমক হতে চলেছেন ইমরান হাশমি। পাশাপাশি, 'জওয়ান'-এর পর ফের এই ছবিতে দেখা যাবে ঋদ্ধি ডোগরাকে। দীপাবলির সময়ে মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি আসবে প্রেক্ষাগৃহে। 


```