Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দিওয়ালিতে মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’, ‘ভাইজান’ কী করবেন সেদিন

অন্যান্য বছর দিওয়ালির সময় একাধিক বলিউড পার্টিতে উপস্থিত থাকেন সলমন। এবার ছবির প্রোমোশনেই বেশি তিনি।

দিওয়ালিতে মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’, ‘ভাইজান’ কী করবেন সেদিন

শেষ আপডেট: 10 November 2023 17:00

দ্য ওয়াল ব্যুরো: ১২ নভেম্বর, রবিবার মুক্তি পাচ্ছে সলমন খানের ‘টাইগার ৩’। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় এই ছবিতে আরও একবার দেখা যাবে সলমন-ক্যাটরিনা জুটিকে। সলমন ভক্তদের কাছে এই ছবি দিওয়ালির সবথেকে বড় উপহার। প্রথম দিন থেকেই যে তাঁরা প্রেক্ষাগৃহ ভরাবেন, সে কথা বলা যায়।

কিন্তু সলমন খান কী করবেন এইবছর দিওয়ালিতে? অন্যান্য বছর তাঁকে এইসময় একাধিক বলিউড পার্টিতে উপস্থিত থাকতে দেখা গেলেও, এবার খুব বেছে বেছে হাজির হচ্ছেন। কারণ, বেশিরভাগ সময়েই তাঁকে ছবির প্রোমোশনে ব্যস্ত থাকতে হচ্ছে। দিওয়ালিতে ছবি মুক্তির পর অবশেষে তিনি চাপমুক্ত হবেন।

তাই অনেকেরই মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে যে, ছবি মুক্তির পর কী করবেন ‘ভাইজান’? সে কথা অভিনেতা নিজেই জানালেন তাঁর অনুরাগীদের। এই প্রথম সলমন-ক্যাটরিনার জুটির কোনও ছবি দিওয়ালিতে রিলিজ হবে, সেই নিয়ে অভিনেতা ভীষণই উচ্ছ্বসিত। আর সেই উচ্ছ্বাসই ধরা পড়ল তাঁর গলায়।

সলমন বললেন, “দিওয়ালি আমাদের সবার কাছেই খুব স্পেশ্যাল। আমার কাছে এবার একটু বেশিই স্পেশ্যাল। এবারের দিওয়ালি প্রত্যেকবারের মতই আমি আমার পরিবারের সঙ্গে কাটাব। তারপর সবাইকে নিয়ে ‘টাইগার ৩’ দেখতে যাব। তবে আমি একা না। আশা করি সবাই পরিবারকে নিয়ে এই ছবিই দেখবে।

উল্লেখ্য, এইমুহূর্তে সেলেব্রিটি থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ, প্রায় সবাই দিওয়ালি উদযাপনে মত্ত। কেউ পার্টি করছেন, তো কেউ দিওয়ালি উপলক্ষে কেনাকাটা শুরু করেছেন। তবে সলমনের এবছরের দিওয়ালি একটু আলাদা। ফিল্মি পার্টি থেকে খানিক দূরেই রয়েছেন। সময় দিচ্ছেন নিজের ছবির প্রচারে।


```