Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিরঙ্গি নাকি জ্যাক স্প্যারো, জনপ্রিয়তায় এগিয়ে কে?

দ্য ওয়াল ব্যুরো: টিনসেল টাউনের বিগ বাজেটের ছবি 'ঠগস অফ হিন্দোস্তান"। দিওয়ালির সময় মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির বিভিন্ন কলাকুশলীদের ফার্স্ট লুক। খুদাবক্‌শের চরিত্রে বিগ বি কিংবা সুরাইয়ার চরিত্রে ক্যাটরিনা নজর কেড়েছেন দর্

ফিরঙ্গি নাকি জ্যাক স্প্যারো, জনপ্রিয়তায় এগিয়ে কে?

শেষ আপডেট: 24 September 2018 11:55

দ্য ওয়াল ব্যুরো: টিনসেল টাউনের বিগ বাজেটের ছবি 'ঠগস অফ হিন্দোস্তান"। দিওয়ালির সময় মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির বিভিন্ন কলাকুশলীদের ফার্স্ট লুক। খুদাবক্‌শের চরিত্রে বিগ বি কিংবা সুরাইয়ার চরিত্রে ক্যাটরিনা নজর কেড়েছেন দর্শকদের। তবে ঠগসের চরিত্রে আমির খানের নতুন লুক কবে প্রকাশ্যে আসবে তাই নিয়ে উৎসাহী ছিলেন বলিউড প্রেমী জনগণ। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেলেম মিস্টার পারফেকশনিস্ট। ছবিতে আমিরের চরিত্রে নাম ফিরঙ্গি। যেমন নাম তেমনই পোশাক। একেবারে রংয়ের মেলা। আর এই ঠগ কিন্তু বেশ স্টাইলিশও। লুক প্রকাশ্যে আসতেই ফিরঙ্গির সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে পাইরেটস্‌ অফ দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারোর চরিত্রের। জ্যাক স্প্যারোর চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা জনি ডেপ। তিনি ছিলেন রসবোধে শ্রেষ্ঠ এক জলদস্যু। আমিরের 'ফিরঙ্গি' চরিত্রটিও এমন হতে চলেছে বলেই মনে করেছেন দর্শকদের একাংশ। ৮ নভেম্বর রিলিজ হবে 'ঠগস্‌ অফ হিন্দোস্তান'। পরিচালনায় রয়েছেন বিজয় কৃষ্ণ আচার্য। আর প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া থুড়ি ‘যশ রাজ ফিল্মস’। আমির খান ছাড়াও এই ছবিতে রয়েছে অমিতাভ বচ্চন, ফতিমা সানা শেখ। ক্যাটরিনা কাইফ ও আর অনেকে। দেখুন ফিরঙ্গি রূপী আমির খানের নতুন লুক। https://youtu.be/ObmORk5jEmw

```