Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাসতে হাসতে খামচে দেন যাকে-তাকে! টলিপাড়া যেন 'আতঙ্কে' থাকে হাসিখুশি এই অভিনেত্রীকে নিয়ে

অভিনয়ের দাপটে তিনি ঝড় তুলেছেন নেটদুনিয়াতেও। ভক্তদের বারবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে।

হাসতে হাসতে খামচে দেন যাকে-তাকে! টলিপাড়া যেন 'আতঙ্কে' থাকে হাসিখুশি এই অভিনেত্রীকে নিয়ে

টলিউড অভিনেত্রী নাকি খামচে দেন!

শেষ আপডেট: 1 November 2024 18:02

দ্য ওয়াল ব্যুরো: ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব একটা কথা বলেন না কোয়েল মল্লিক। বরাবরই টলিপাড়ার বেশ পছন্দের অভিনেত্রী তিনি। স্টারকিড হলেও একের পর এক ছবিতে দক্ষ অভিনয়ের জেরে নিজেকে প্রমাণ করেছেন কোয়েল। পুজোর ঠিক আগেই কোয়েল দিয়েছিলেন সুখবরও। তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। তার মাঝেই বাড়ির পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। ব্যস্ততা ছিল ছেলে কবীরকে নিয়েও। 

অভিনয়ের দাপটে তিনি ঝড় তুলেছেন নেটদুনিয়াতেও। ভক্তদের বারবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে। তবে বিয়ের পর থেকে খানিকটা কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। এখন বেশ বাছাই করেই ছবি করেন। বরাবরই ভীষণ কথা বলতে পছন্দ করেন কোয়েল।

সিনেমার সেটে সকলকে নিয়ে মেতে থাকতেই পছন্দ করেন কোয়েল। তবু কেউই খুব একটা তাঁর কাছাকাছি যেতে পছন্দ করেন না। একথা টলিপাড়ায় বেশ কয়েকবার শোনা গিয়েছে। কিন্তু সেই সম্পর্কে কখনওই মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রী কে। 

এবার তা নিয়ে তিনি বললেন অপুর সংসার টক শোয়ে। বাবা রঞ্জিত মল্লিকও ছিলেন সঙ্গে। নিজেই স্বীকার করেছেন, কেউ তার আশেপাশেও আসতে ভয় পান। কিন্তু কারণটা কী? সবার মনে কীসের এত ভয়? 

শোয়ের সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় কোয়েলের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 'ও ভীষণ খামচে দেয়। ওর পাশে বসার কোনও উপায় নেই। কোয়েলের থেকে দূরে থাকাই ভাল।'

শাশ্বতর এই কথা শুনে কোয়েল হাসতে হাসতে খামচাতে যান তাঁর বাবা রঞ্জিত মল্লিককে। তারপর নিজেই স্বীকার করেন 'হ্যাঁ আমার বদভ্যেস।' তা শুনে হসে ওঠেন শাশ্বত। বলেন, 'ঠিক এই কারণেই কোয়েল মল্লিকের কাছে থেকে দূরে থাকেন সকলে। এক কথায় কোয়েলকে নিয়ে আতঙ্কে থাকে টলি পাড়ার অনেকেই'।

সঙ্গে সঙ্গে রঞ্জিত মল্লিক বলে ওঠেন, 'শুধু আনন্দেই নয়। এমনকি অভিনয়ের ক্ষেত্রেও এমনটা করে কোয়েল। হঠাৎ কোনও একটা দৃশ্য হচ্ছে আর সেই দৃশ্যে কোয়েল খুব বিরক্ত, তাতেও সামনে থাকা ব্যক্তিকে হঠাৎ করেই খামচে দেবে সে।'


```