Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভক্তরা প্রস্তুত হন! নতুন বছরেই দেশে আসছেন বিখ্যাত ব্রিটিশ গায়ক, একাধিক শহরে শো

২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হবে তাঁর ট্যুর। প্রথম শো ৩০ জানুয়ারি পুনেতে।

ভক্তরা প্রস্তুত হন! নতুন বছরেই দেশে আসছেন বিখ্যাত ব্রিটিশ গায়ক, একাধিক শহরে শো

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 29 November 2024 19:02

দ্য ওয়াল ব্যুরো: ডুয়া লিপা, কোল্ড প্লে-র পর এড শিরান। ভারত ট্য়ুরের ঘোষণা করলেন বিখ্য়াত ব্রিটিশ গায়ক। নতুন বছরেই এদেশে শো করতে আসছেন তিনি। ট্যুরের নাম দিয়েছেন 'ম্যাথামেটিকস ট্যুর।' খবর শুনেই স্বভাবতই উচ্ছ্বসিত দর্শকরা। 

কোভিড ও তার পরবর্তীতে বেশ কিছু সময় বন্ধ ছিল গানের লাইভ শো । কমেছিল জনপ্রিয়তাও। কিন্তু সেসব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন মানুষজন। শুরু হয়েছে শো-ও। দিলজিৎ দোসান্জ থেকে কোল্ড প্লে, একের পর এক জনপ্রিয় সেলেব এদেশে ট্যুরে আসছেন। এবার পালা এড শিরানের। 

২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হবে তাঁর ট্যুর। প্রথম শো ৩০ জানুয়ারি পুনেতে। তারপরই ২ ফেব্রুয়ারি শো রয়েছে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে। ফেব্রুয়ারি ৫-এ শো রয়েছে ওয়াইএমসিএ মাঠ বেঙ্গালুরুতে এবং ফেব্রুয়ারি ৮-এ সেখানেই নাইস গ্রাউন্ডে। 

এখানেই শেষ নয়। এরপর তিনি সোজা চলে যাবেন উত্তর পূর্বে। ১২ ফেব্রুয়ারি শো করবেন শিলঙে এবং শেষ শো ফেব্রুয়ারির ১৫ তারিখ করবেন দিল্লির লেসার ভ্যালি গ্রাউন্ডে। 

এই ট্যুরের সমস্ত টিকিটের পার্টনার বুক মাই শো। কবে থেকে টিকিট পাওয়া যাবে, সেবিষয়ে এখনও তেমন কোনও তথ্য পাওয়া যায়নি। 


```