Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধুই সিনেমা নাকি অশরীরীর ছায়া? এই ছবি ছড়ায় গণ-আতঙ্ক, প্রেক্ষাগৃহে ডাক পড়ে পুরোহিতের

এড ও লোরেইন ওয়ারেন— দম্পতির জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার উপর ভিত্তি করেই তৈরি এই সিনেমা। ছবির প্রতিটি মুহূর্তে বাস্তবতার ছায়া... 

শুধুই সিনেমা নাকি অশরীরীর ছায়া? এই ছবি ছড়ায় গণ-আতঙ্ক, প্রেক্ষাগৃহে ডাক পড়ে পুরোহিতের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 July 2025 20:05

দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালে মুক্তি পেয়েছিল হরর ছবি 'দ্য কনজ্যুরিং'। সুপারন্যাচারাল হরর ঘরানার এই ছবিটি শুধু ভয় দেখায়নি, দর্শকদের মধ্যে এমনভাবে মানসিক অস্থিরতা ছড়িয়েছিল যা কল্পনাতীত। বিশেষ করে ফিলিপিন্সে এর প্রভাব ছিল মারাত্মক। এতটাই ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল এই ছবি যে সিনেমা হলে সিনেমা শুরুর আগে ডাক পড়েছিল পুরোহিতের ( ক্যাথলিক পাদ্রি)। শুধু প্রার্থনা নয়, দর্শকদের মানসিক অবস্থা সামলাতে ছিল বিশেষ কাউন্সেলিং-এর ব্যবস্থাও।

এড ও লোরেইন ওয়ারেন— দম্পতির জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার উপর ভিত্তি করেই তৈরি এই সিনেমা। ছবির প্রতিটি মুহূর্তে বাস্তবতার ছায়া, আর তাই ছড়ায় আতঙ্ক ফিলিপিন্সের একাধিক শহরে সিনেমা হলে প্রার্থনা না করিয়ে ছবি চালানো বন্ধ হয়ে যায়।

The Conjuring (2013) – Movies on Google Play

অনেকেই দাবি করেন, সিনেমা দেখে তাঁদের গায়ে কাঁটা দিচ্ছে, মন অস্থির লাগছে, এমনকি কেউ কেউ অদৃশ্য কারও উপস্থিতিও নাকি টের পাচ্ছেন। কেউ মাঝপথে সিনেমা ছেড়ে চলে যাচ্ছেন, কেউ আবার ছবি শেষে মানসিকভাবে ভেঙে পড়ছেন। তখনই সিনেমা হল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ছবির সঙ্গে থাকবে 'স্পিরিচুয়াল সাপোর্ট'।

সাধারণত ভূতের সিনেমা মানেই ভয় আর বিনোদন—কিন্তু দ্য কনজ্যুরিং যেন ছাপিয়ে যায় সব সীমা। সিনেমা শেষ হওয়ার পরেও দর্শকদের মধ্যে রয়ে যায় অজানা আতঙ্কের রেশ। আজও এই সিনেমাকে বলা হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হরর ছবি। কারণ, দম্পতির দাবি ছিল যা ঘটেছে সব সত্য, বানানো নয়।


```