Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আবার প্রেমে পড়তে চান বলিউডের এই ‘খান’

বয়স ষাট ছুঁইছুঁই। প্রেমে পড়ার জন্য বয়সটা কোনও বাধাই না। তাই আবারও প্রেমে পড়তে চান বলিউডের এই খান।

আবার প্রেমে পড়তে চান বলিউডের এই ‘খান’

শেষ আপডেট: 7 February 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: বয়স ষাট ছুঁইছুঁই। তাতে কী হয়েছে? প্রেমে পড়ার জন্য বয়সটা কোনও বাধাই নয়। তাই আবারও প্রেমে পড়তে চান বলিউডের এই খান। কে জানেন? আমির খান!
এটা প্রথম নয়, জীবনে অনেকবারই প্রেমে পড়েছেন আমির। রিনা দত্ত, কিরণ রাও, এখন ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। আমিরের পর্দার বাইরের জীবনই বলে দেয় তিনি পুরোদস্তুর একজন প্রেমিক মানুষ।


সেই আমিরের জীবনে আবার প্রেম আসতে চলেছে। তবে এবার রিয়েলে না রিলে! বড় পর্দায় প্রেমে পড়তে চান অভিনেতা। একটি সংবাদমাধ্যমকে জানান প্রেমের ছবিতে অভিনয় করতে চান তিনি। তবে হ্যাঁ, চিত্রনাট্য তাঁর বয়স অনুযায়ী তৈরি করতে হবে। ষাটের কাছে এসে এখন তিনি ১৮ বছরের যুবকের চরিত্রে অভিনয় করবেন না।


‘৩ ইডিয়টস’-এর অভিনেতা আরও বলেন, ‘প্রেমের গল্প হলে আমার তাতে অভিনয় করতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমার বয়সে প্রেম নিয়ে কাজ করাটা বেমানান। কিন্তু গল্পের খাতিরে যদি আমার চরিত্র প্রেমে পড়ে, তাহলে কেন করব না?’

Aamir Khan announces his next film Sitare Zameen Par

২০২২ সালে করিনা কাপুর ও আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পায়। টম হ্যাঙ্কসের জনপ্রিয় হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অনুপ্রেরণায় বানানো হয় এই সিনেমা। তবে বক্সঅফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে। সম্প্রতি প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর পরিচালনায় ‘লাপাতা লেডিস’ ছবিটির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন অভিনেতা।

Aamir Khan reveals desire for 'age-appropriate' romantics after 'Laal Singh  Chadha' | - Times of India
আমিরের পরের ছবি ‘সিতারে জমিন পর’-এর শুটিং শুরু হয়ে গেছে। এটি ‘তারে জমিন পর’-এর সিকুয়েল। অভিনয়ের সঙ্গে এবার পরিচালনাতেও দেখা যাবে আমির খানকে। ‘সিতারে জমিন পর’-এর হাত ধরেই এই প্রথম পরিচালক হিসেবে আমিরের হাতেখড়ি হতে চলেছে। ছবি মুক্তির বিষয়ে আপাতত কোনও কথা জানান নি অভিনেতা।


```