Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইনিই বাংলার একমাত্র অভিনেতা, অভিনয় করেছেন প্রায় ৪০ বলিউড অভিনেত্রীর সঙ্গে 

বাংলার সুপারস্টার। টলিউডের কিংবদন্তি, যিনি ‘ইন্ডাস্ট্রি’ হিসেবেও পরিচিত। বহু দশক ধরে বাংলা সিনেমার পর্দায় তিনি যে রাজত্ব করছেন, তাতে কোনও সন্দেহ নেই।

ইনিই বাংলার একমাত্র অভিনেতা, অভিনয় করেছেন প্রায় ৪০ বলিউড অভিনেত্রীর সঙ্গে 

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 May 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: বাংলার সুপারস্টার। টলিউডের কিংবদন্তি, যিনি ‘ইন্ডাস্ট্রি’ হিসেবেও পরিচিত। বহু দশক ধরে বাংলা সিনেমার পর্দায় তিনি যে রাজত্ব করছেন, তাতে কোনও সন্দেহ নেই। তিনি নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে প্রতি মুহূর্তে নতুন কিছু শিখে এবং তৈরি করে চলেছেন। তার অভিনয় পরিসর শুধু বাংলা সিনেমা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বলিউডেও তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। কথা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ‘জুবলি’ বা ‘খাকি-বেঙ্গল চ্যাপ্টার’-এর মতো সিরিজে তিনি সমগ্র দেশজুড়ে আলোচিত হয়েছেন।

এছাড়া, তার অভিনয়ের তালিকায় আরও এক চমকপ্রদ রেকর্ড রয়েছে। তিনি প্রায় ৪০টি বলিউড অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন, এবং প্রায় প্রতিটি ছবিই ছিল সুপারহিট। তাঁর প্রথম উল্লেখযোগ্য ছবি ‘অমর সঙ্গী’, যেখানে বিজয়েতা পণ্ডিতের সঙ্গে তাঁর জুটি দর্শকদের মনে দাগ কাটে। এই ছবির গান এখনও তাঁর সিগনেচার হয়ে রয়েছে।

তাঁর আরও কিছু জনপ্রিয় ছবি যেমন ‘অপরূপা’ (মধু কাপুরের সঙ্গে), ‘প্রতিপক্ষ’ (নায়িকা রামেশ্বরী), ‘জ্যোতি’ (অনুরাধা প্যাটেল), ‘আমার তুমি’ (ফারহান নাজের সঙ্গে) এবং ‘নিশিতৃষ্ণা’ (মুনমুন সেনের সঙ্গে) আজও দর্শকদের হৃদয়ে জীবন্ত। তিনি ‘অমর প্রেম’ (জুহি চাওলার সঙ্গে), ‘আক্রোশ’ (পুনম দাশগুপ্ত), ‘আশা ও ভালবাসা’ (দীপিকা চিখালিয়া) ছবিতেও দেখা গিয়েছেন।

এছাড়াও তিনি অন্যান্য বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, যেমন রেশমা সিংহ, বীনা ব্যানার্জী, সোনম, নীলম, মধুশ্রী, শান্তিপ্রিয়া, আয়েশা জুলকা, সাইবা, পল্লবী যোশী, নীতা পুরী, রুখসার রহমান, রানী মুখোপাধ্যায়, জয়া প্রদা, মৌলি গঙ্গোপাধ্যায়, বর্ষা উসগাওকার, মোনালিসা, ঐশ্বর্য রাই, রাইমা সেন, রিমি সেন, রম্ভা, কঙ্কনা সেন শর্মা, প্রীতি জিন্টা, মনীষা কৈরালা, বিপাশা বসু, নন্দনা সেন, রিয়া সেন, পদ্মপ্রিয়া, কমলিনী মুখোপাধ্যায়, রিচা গঙ্গোপাধ্যায়, কল্কি কোয়েচলিন, দিব্যা দত্ত, রাচেল হোয়াইট এবং অদিতি রাও হায়দারি, চিত্রাঙ্গদা সিং।


```