Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'হঠাৎ আমার পেটে চিমটি কাটল, তারপরই...', সিনেমা হলের অন্ধকারে কী হল বলিউড নায়িকার সঙ্গে?

বলিউডের অন্দরে প্রতিদিনই কত ঘটনা ঘটে যায়। তার কিছু প্রকাশ্যে আসে, আর কিছু আসে না। তবে এবার তেমনই একটা অবাক করা ঘটনা সামনে আনলেন বলিউড নায়িকা।

'হঠাৎ আমার পেটে চিমটি কাটল, তারপরই...', সিনেমা হলের অন্ধকারে কী হল বলিউড নায়িকার সঙ্গে?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 May 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্দরে প্রতিদিনই কত ঘটনা ঘটে যায়। তার কিছু প্রকাশ্যে আসে, আর কিছু আসে না। তবে এবার তেমনই একটা অবাক করা ঘটনা সামনে আনলেন বলিউড নায়িকা। এক সময়ের বলিউডের প্রথম সারির অভিনেত্রী জিনত আমান সম্প্রতি প্রকাশ্যে আনলেন ১৯৭৯ সালের একটি অপ্রত্যাশিত ও অপ্রীতিকর অভিজ্ঞতার কথা। রাজ কাপুর পরিচালিত ও বিতর্কিত ছবি 'সত্যম শিবম সুন্দরম'-এর প্রিমিয়ার উপলক্ষে দিল্লির রিগ্যাল সিনেমা হলে গিয়েছিলেন তিনি। সেখানেই অনুরাগীর ভিড়ে শালীনতার সীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অভিনেত্রী।

ঘটনাটি ঘটে ছবির বিশেষ স্ক্রিনিংয়ের দিন। অভিনেত্রী জিনত আমান ও অভিনেতা শশী কাপুর রিগ্যাল হলে প্রবেশ করার সময় তাঁদের ঘিরে ভিড় করে অনুরাগীরা। সেই সময়ই, জিনতের দাবি অনুযায়ী, একজন ব্যক্তি ভিড়ের সুযোগ নিয়ে তাঁর পেটে চিমটি কাটেন। অভিনেত্রী সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠে প্রতিবাদ জানান এবং জানান, “এমন আচরণ চললে এখানে থাকা সম্ভব নয়।”

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ঘটনায় উপস্থিত পুলিশ ও নিরাপত্তারক্ষীরা অনেক চেষ্টা করেও অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। দীর্ঘদিন এই প্রসঙ্গে চুপ থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঘটনাটি উল্লেখ করে বলেন, সে সময় অটোগ্রাফ নেওয়ার চল থাকলেও, কিছু অনুরাগীর আচরণ কখনও কখনও সীমা ছাড়িয়ে যেত।

জিনত আমানের ওই মন্তব্য সামনে আসার পর আবারও উঠে এসেছে তারকাদের ব্যক্তিগত সুরক্ষা ও অনুরাগীদের আচরণ নিয়ে প্রশ্ন। কীভাবে একজন জনপ্রিয় শিল্পীর প্রতি সম্মান প্রদর্শন করা উচিত, সেই প্রশ্নও আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।


```