Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কী দাপট! চার কোটির বাংলা সিনেমাকে থামাতে পারছে না 'পুষ্পা'রাজও, ইতিহাসের দোরগোড়ায় এই ছবি

আল্লু অর্জুন অভিনীত এবং সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। ভেঙে দিয়েছে সমস্ত পুরনো রেকর্ড। এই দক্ষিণী সিনেমাকে টেক্কা দিচ্ছে একটি বাংলা সিনেমা। 

কী দাপট! চার কোটির বাংলা সিনেমাকে থামাতে পারছে না 'পুষ্পা'রাজও, ইতিহাসের দোরগোড়ায় এই ছবি

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 December 2024 12:28

দ্য ওয়াল ব্যুরো: আল্লু অর্জুন অভিনীত এবং সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। ভেঙে দিয়েছে সমস্ত পুরনো রেকর্ড। ছবিটি ইতিমধ্যে ১৪০০ কোটিরও বেশি আয় করেছে এবং ২০০০ কোটির দিকে এগিয়ে চলেছে। দেশের বক্স অফিসেই ছবিটির আয় ৯০০ কোটির বেশি। তবে এর মুক্তির তারিখ বেশ কয়েকবার বদলানো হয়। শেষমেশ ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়, যা বক্স অফিসে ঝড় তোলে। এই দক্ষিণী সিনেমাকে টেক্কা দিচ্ছে একটি বাংলা সিনেমা। 

এই বড় বাজেটের ছবির মাঝেও বাংলা ছবি ‘বহুরূপী’ নিজের জায়গা করে নিয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই ছবি বাংলা সিনেমার জগতে সর্বোচ্চ আয়কারী হিসেবে রেকর্ড গড়েছে। মুক্তির ৬৮তম দিনে ছবিটি ১৭.২৫ কোটি আয় করেছে এবং এখনও থিয়েটারগুলিতে প্রথমের মতোই দর্শকের ভিড় জমে আছে।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় সাফল্যের কথা বলতে গিয়ে বলেন, 'বহুরূপী শুধু একটি সিনেমা নয়, এটি একটি অনুভূতি। তাই সবাই এত ভালবেসেছেন। এত দিন পরেও সিনেমা-হল দর্শকে ভর্তি থাকছে, এটা যেন স্বপ্নের মতো।'


‘বহুরূপী’-র সাফল্যের কথা জানিয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আজ "বহুরূপীর" ৭০তম দিন, আজকেও হাউসফুল, বুক-মাই-শোতে লাল হয়ে রয়েছে। এই ক্রিসমাসে আমাদের পরবর্তী ছবি 'আমার বস' মুক্তি পাওয়ার কথা ছিল। আমার পরিবেশক, রাজকুমার দামানী আমাকে বলেছিলেন, "শিবুদা, বহুরূপী গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে, "আমার বস" পিছিয়ে দিন"। রাজকুমার দামানীর কথাই সত্যি হলো। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ সিনেমা হলের মালিকদের এত ভালোবাসা এত শুভেচ্ছা বহুরূপীকে দেওয়ার জন্য।'

নন্দিতা রায় বলেন, 'দর্শকরা ঠিকঠাক গল্প ভালবাসেন, বহুরূপী তার প্রমাণ। সবাই মিলে ছবিটি দেখতে যাচ্ছেন, এটা আমাদের কাছে দারুণ আনন্দের।'

‘বহুরূপী’ শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বাংলা সিনেমার প্রতি মানুষের ভালবাসাও দেখিয়েছে। জাতীয় মাল্টিপ্লেক্স থেকে শুরু করে আঞ্চলিক সিনেমা-হল, সব জায়গায় ছবিটি হিট। এই সাফল্য বাংলা সিনেমার জন্য নতুন দিশা দেখাচ্ছে বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। ‘বহুরূপী’-র সাফল্য বাংলা চলচ্চিত্র জগতে এক অনুপ্রেরণা। 


```