Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

আমিশা প্যাটেলের জন্মদিনে ফিরে দেখা: প্রেম, প্রতারণা আর প্রতিঘাতের গল্প

বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা আমিশা প্যাটেল! হৃতিক রোশনের সঙ্গে ২০০০ সালে মুক্তি পাওয়া ‘কহো না... প্যার হ্যায়’ ছবিতে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। 

আমিশা প্যাটেলের জন্মদিনে ফিরে দেখা: প্রেম, প্রতারণা আর প্রতিঘাতের গল্প

শেষ আপডেট: 9 June 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা আমিশা প্যাটেল! হৃতিক রোশনের সঙ্গে ২০০০ সালে মুক্তি পাওয়া ‘কহো না... প্যার হ্যায়’ ছবিতে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। অভিনয়, মিষ্টি হাসি আর অভাবনীয় রোমান্স – আমিশা হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের ক্রাশ। এরপর ‘গদর: এক প্রেম কথা’ ছবিতে সেই জুটি দর্শককে আরও বেশি মুগ্ধ করেছিল। কিন্তু কীভাবে এমন এক উজ্জ্বল তারকা হঠাৎই আড়ালে চলে গেলেন? আজ আমিশার জন্মদিনে চলুন একবার দেখে নিই তার উত্থান-পতনের গল্প!


বিক্রম ভাটের সঙ্গে সম্পর্ক
আমিশা প্যাটেলের কেরিয়ারে বড় প্রভাব ফেলেছিল পরিচালক বিক্রম ভাটের সঙ্গে তার সম্পর্ক। ‘আপ মুঝে আচ্ছে লাগনে লগে’ ছবির শুটিংয়ে বিক্রমের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সমস্যা ছিল, বিক্রম তখন বিবাহিত। মিডিয়ায় এই প্রেম নিয়ে অনেক গুঞ্জন রটে, আর আমিশাকে ‘হোমব্রেকার’ তকমা দেওয়া হয়। পরে একটি ইংরেজি সংবাদপত্রে তাঁদের বিয়ের খবর প্রকাশ হয়, যা ইন্ডাস্ট্রিতে আরও হইচই ফেলে দেয়। প্রযোজক-পরিচালকরা ভয়ে তাঁর থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। এই সম্পর্ক পাঁচ বছর স্থায়ী হয়েছিল। বিক্রম একবার বলেছিলেন, ‘এই সম্পর্কের জন্য আমি সব কিছু করতে রাজি। তবে বারবার প্রেমে আঘাত পেয়ে বেশি কিছু বলতে চাই না।’

ameeshaameesha


মায়ের অসন্তোষ
বিক্রমের সঙ্গে সম্পর্কের খবর জানাজানি হতেই আমিশার মা রেগে যান। শোনা যায়, বিক্রমের সঙ্গে লিভ-ইন শুরু করেছিলেন আমিশা। মা চাইতেন, ভাই অশ্মিত প্যাটেল বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পরেই মেয়ের বিয়ে হোক। তাই এই সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি।


লোভী পরিবার আর অর্থ আত্মসাৎ
আমিশার বাবা অমিত প্যাটেল ছিলেন, তাঁর ম্যানেজার। ব্যবসায় লোকসান পুষিয়ে নিতে তিনি নাকি মেয়ের আয়ে হাত দিয়েছিলেন। নিজের আয়ের হিসাব চাইলে, বাবার থেকে সঠিক কোনও উত্তর পাননি আমিশা। তাই তিনি শেষমেষ নিজের বাবার বিরুদ্ধে ১২ কোটি টাকার মামলা করেন। এক সাক্ষাৎকারে আমিশা স্পষ্ট বলেছিলেন: ‘লজ্জা কেন পাব? আমার রোজগার কারও নয় – এমনকি বাবা-মায়েরও নয়। ওরা আমার টাকা নিতে পারে না।’

ameesha


বিক্রম ভাটের সঙ্গে বিচ্ছেদ
বাবার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রভাব পড়ে বিক্রমের সঙ্গে আমিশার সম্পর্কেও। সম্পর্কের টানাপড়েনে দু’জনই একে অপরের থেকে সরে যেতে থাকেন। বিক্রম পরে বলেন, ‘আমরা বুঝতে পারলাম, এটা প্রেম ছিল না। আমরা আসলে খুব ভালো বন্ধু ছিলাম।’


ব্লকবাস্টার কামব্যাক!
দীর্ঘদিনের আড়াল ভেঙে আমিশা ২০২৩-এ ‘গদর ২’তে ফিরলেন আমিশা। ৬০০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম হিট সিনেমা হয়ে ওঠে। ভক্তরা আবারও বললেন – আমিশা এখনও ততোটাই মায়াবী!


```