Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কান ২০২৩: বহু বছর পর পর্দায় ফিরছেন এই ৭ ছবির পরিচালকরা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা ছবিগুলি দেখার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। সেই ছবি দেখার সেরা ঠিকানা নিঃসন্দেহে কান উৎসব। কান উৎসবে মনোনয়ন পাওয়া (movies in Cannes film festival) থেকে কান-এর রেড কার্পেটে হাঁটার সুযোগ পাওয়া পরিচালক থেকে অভিনেতা স

কান ২০২৩: বহু বছর পর পর্দায় ফিরছেন এই ৭ ছবির পরিচালকরা

শেষ আপডেট: 15 May 2023 09:54

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা ছবিগুলি দেখার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। সেই ছবি দেখার সেরা ঠিকানা নিঃসন্দেহে কান উৎসব। কান উৎসবে মনোনয়ন পাওয়া (movies in Cannes film festival) থেকে কান-এর রেড কার্পেটে হাঁটার সুযোগ পাওয়া পরিচালক থেকে অভিনেতা সকলের কাছেই বিশেষ সম্মানের।

চলতি বছরের কান উৎসব শুরু হতে চলেছে ১৬ মে অর্থাৎ মঙ্গলবার থেকে। এবছরের কান উৎসবে দেখা যাবে এমন কিছু পরিচালকের ছবি যারা বহু বছর পর কান-এর উৎসবে ফিরলেন তাঁদের ছবি নিয়ে (7 directors are back with their movies)। এমনই ৭ ছবির তালিকা রইল

সেররার লস ওহোস (Cerrar Los Ojos)
৩০ বছরেরও বেশি সময় পরিচালনা থেকে দূরে ছিলেন স্প্যানিশ পরিচালক ভিক্টর এরিস। ১৯৯২ সালে তাঁর ছবি কুইন্স ট্রি সান (Quince Tree Sun) বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছিল। ৩১ বছর পর আবার কান উৎসবে দেখানো হবে অশীতিপর এই পরিচালকের ছবি সেররার লস ওহোস।

কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন (Killers of the Flower Moon)

Snehasallapam on Twitter: "DiCaprio Starrer Killers Of The Flower Moon  First Look A Martin Scorsese Film For #AppleTV https://t.co/v2KwV9FnDk" /  Twitter


মার্টিন স্করসেসির ছবি মানেই দর্শকমহলে আলাদা উত্তেজনা। ১৯৮৬ সালে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরো অভিনীত আফটার হাউস ছবিটি কান-এ ঝড় তুলেছিল। ফের আরও একবার কান চলচ্চিত্র উৎসবের দর্শকরা সাক্ষী হতে চলেছেন কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন ছবিতে হলিউডের এই দুই শক্তিশালী অভিনেতার যুগলবন্দিতে।

ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি (Indiana Jones and the Dial of Destiny)

Indiana Jones and the Dial of Destiny • Lucasfilm


স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় ইন্ডিয়ানা জোনসের ছবিগুলি পর্দায় এলেই অ্যাডভেঞ্চারপ্রেমী দর্শকরা ভিড় জমান প্রেক্ষাগৃহে। তবে, শেষ মুক্তিপ্রাপ্ত ছবির ১৫ বছর পর ফের কান-এ দেখা যাবে ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি। তবে এবার স্পিলবার্গ নয়, এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন জেমস ম্যানগোল্ড।

লাস্ট সামার (Last summer)

The Last Summer Review: This Is No Can't Hardly Wait - TV Guide


ফরাসি পরিচালক ক্যাথরিন ব্রেইলেটের ছবি লাস্ট সামার মুক্তি পেতে চলেছে ২০২৩ এর কান-এ। তাঁর শেষ ছবি অ্যাবিউস অফ উইকনেস মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। অর্থাৎ প্রায় ১০ বছর পর দর্শক ফের পর্দায় দেখতে পাবেন লাস্ট সামার।

ফলেন লিভস (Fallen Leaves)
আকি কাউরিস্মাকির শেষ ছবি পর্দায় এসেছিল আটের দশকের শেষের দিকে। ১৯৯০ সালে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ম্যাচ ফ্যাক্টরি গার্ল। প্রায় ৩৩ বছর পর ফের পর্দায় এল তাঁর প্রলেতারিয়েত ট্রিলজি সিরিজের শেষ ছবি ফলেন লিভস। মাত্র ৮১ মিনিটের এই ছবি দেখানো হবে ২০২৩ এর কান চলচ্চিত্র উৎসবে।

দ্য বুক অফ সলিউশনস (The Book of Solutions)

The Book Of Solutions: Michel Gondry Is Finally Making Another Movie


প্রায় আট বছর রূপোলি পর্দা থেকে নিরুদ্দেশ থাকার পর ফের কান-এ ফিরে আসছেন পরিচালক মাইকেল গন্ড্রি। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি মাইক্রোব অ্যান্ড গ্যাসোলিন। ২০২৩ এর কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে দ্য বুক অফ সলিউশনস।

দ্য পট অ ফ্য (The Pot Au Feu)
ফরাসি পরিচালক ট্রান আন হাং এর নতুন ছবি পট অ ফ্য পর্দায় আসতে চলেছে দীর্ঘদিন পর। ২০১৬র শেষ দিকে সেন্ট অফ গ্রিন পাপায়া ছবির জন্য তিনি ক্যামেরা ডি'অর পুরস্কার পান। ছবিটি মুক্তি পেয়েছিল ৩০ বছর আগে।

কেউ গিয়েছেন জেলে, কেউ খুইয়েছেন চাকরি! স্কুলের প্রার্থনা সঙ্গীত নিয়ে 'আতঙ্ক' ছড়াচ্ছে হিন্দুত্ববাদীরা


```