Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছবি ফ্লপ! হল থেকে 'দ্য কেরালা স্টোরি' সরানো নিয়ে শীর্ষ আদালতে জানাল তামিলনাড়ু সরকার

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির দিনকয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গে ব্যান করা হয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। তার আগে তামিলনাড়ুর (Tamil Nadu) প্রেক্ষাগৃহগুলি থেকেও সরিয়ে ফেলা হয়েছিল সিনেমাটি। সেই নিয়ে আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ছবির নির

ছবি ফ্লপ! হল থেকে 'দ্য কেরালা স্টোরি' সরানো নিয়ে শীর্ষ আদালতে জানাল তামিলনাড়ু সরকার

শেষ আপডেট: 16 May 2023 14:05

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির দিনকয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গে ব্যান করা হয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। তার আগে তামিলনাড়ুর (Tamil Nadu) প্রেক্ষাগৃহগুলি থেকেও সরিয়ে ফেলা হয়েছিল সিনেমাটি। সেই নিয়ে আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ছবির নির্মাতারা। এবার তামিলনাড়ু সরকার সে বিষয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) জানাল, 'ছবি চলছিল না বলেই হল মালিকরা সরিয়ে দিয়েছেন ছবিটি। এতে সরকার হস্তক্ষেপ করতে পারে না।'

শীর্ষ আদালতে 'দ্য কেরালা স্টোরি'র নির্মাতারা আর্জি জানিয়েছিলেন যে, তামিলনাড়ুর প্রেক্ষাগৃহে এই ছবি চলাকালীন সরকার নিরাপত্তার ব্যবস্থা করুক। কারণ, তামিলনাড়ুতে অশান্তির জন্য বহু প্রেক্ষাগৃহে আগেই ছবির প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল। এ বিষয়ে তামিলনাড়ুর মাল্টিপ্লেক্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, কিছু মাল্টিপ্লেক্স এই ছবি চালাচ্ছিল। তাঁরা নিজেরাই হল থেকে সরিয়ে দিয়েছে এই ছবি।

এরপরই সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার সাফ জানিয়ে দেয় যে, 'রাজ্যের মাল্টিপ্লেক্সের কর্ণধাররা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে হল থেকে ছবিটি সরিয়ে দিয়েছেন। কারণ, সিনেমাটি বক্স অফিসে মুখ খুবড়ে পড়েছে। কেউ দেখতে আসছেন না। আসলে বড় কোনও তারকা নেই তো। তাই হল ফাঁকা থাকছিল। সরকার তো আর জোর করে মানুষকে সিনেমা দেখতে পাঠাতে পারে না।'

পোন্নিইন সেলভান-এর প্রযোজনা সংস্থার অফিসে ইডি হানা! আর্থিক প্রতারণার অভিযোগ


```