Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

অগস্টে আসছে অশোকনগর নাট্যমুখের উৎসব ‘খোলা হাওয়া’    

দ্য ওয়াল ব্যুরো: ২ অগস্ট শুরু হচ্ছে অশোকনগর নাট্যমুখের বার্ষিক নাট্য-উৎসব খোলা হাওয়া। চলবে ৫ তারিখ অবধি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। সূচনাও হবে তাঁর লেখা, অভি চক্রবর্তীর নির্দেশিত নাটক সময়যান দিয়েই। এই উৎসবে আসছে

অগস্টে আসছে অশোকনগর নাট্যমুখের উৎসব ‘খোলা হাওয়া’    

শেষ আপডেট: 19 July 2018 13:25

দ্য ওয়াল ব্যুরো: ২ অগস্ট শুরু হচ্ছে অশোকনগর নাট্যমুখের বার্ষিক নাট্য-উৎসব খোলা হাওয়া। চলবে ৫ তারিখ অবধি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু। সূচনাও হবে তাঁর লেখা, অভি চক্রবর্তীর নির্দেশিত নাটক সময়যান দিয়েই। এই উৎসবে আসছে অসমের আঁক-এ ক্রিয়েটিভ লাইন এর নাটক ‘ইথরোর লরিকা ইথারাল ইপোক’, ঝাড়খন্ডের যুব নাট্য সঙ্গীত একাডেমির ‘ফিরোজা’ এবং বিহারের দ্য লেফট থিয়েটারের ‘হরিজন গাথা’। এছাড়াও এই উৎসবে মঞ্চায়িত হবে কালীন্দি ব্রাত্যজনের পৃথ্বীশ রাণা নির্দেশিত বাদল সরকারের নাটক ‘ওঃ স্বপ্ন’ এবং বিভাস চক্রবর্তীর ‘জগা খিচুড়ি’। এই উৎসবে মঞ্চায়িত হবে রাজ্যের বিভিন্ন অঞ্চলের নাটকও। এ ছাড়াও নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীকে জীবনকৃতি সম্মান প্রদান করবেন আয়োজকরা। এই সম্মান বিভাস বাবুর হাতে তুলে দেবেন ওড়িশার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সুবোধ পট্টনায়ক। গতবার এই সম্মান দেওয়া হয়েছিল মনোজ মিত্রকে। থাকছে সেমিনারও। বাংলা থিয়েটারের ভবিষ্যৎ কেমন হতে পারে সেই নিয়ে অভীক ভট্টাচার্যর সঞ্চালনায় আলোচনা করবেন বিভাস চক্রবর্তী, সুবোধ পট্টনায়েক, প্রবীর গুহ এবং দেবাশিস সরকার। থিয়েটার ও সাহিত্যের যোগসূত্র নিয়ে আলোচনা করবেন সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শমীক ঘোষ ও নাট্যনির্দেশক পৃথ্বীশ রাণা, অভি চক্রবর্তী ও কলকাতা ক্যানভাসের তমাল মুখোপাধ্যায়। এই আলোচনার সঞ্চালনা করবে সাহিত্যিক বিভাস রায় চৌধুরী। তবে এই উৎসবের আয়োজন এইবার হচ্ছে গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে। অশোকনগর নাট্যমুখের সভাপতি সংগীতা চক্রবর্তী জানাচ্ছেন, অশোকনগরে হলের সংস্কার চলাতেই পাশের গোবরডাঙায় করতে হচ্ছে এই উৎসব। তবে সঙ্গীতার মতে, এতে একদিকে সুবিধাই হচ্ছে। কারণ, গোবরডাঙ্গা নকশা পরিচালিত গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্র’র অত্যাধুনিক ব্যবস্থা। চার দিন ধরে চলা এই উৎসবের সিজন টিকেটের মূল্য মোটে ১০০ টাকা। অভি চক্রবর্তীর বক্তব্য, এই উৎসবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সাহায্য রয়েছে। টিকিটের মূল্য কম রাখার আরো একটি কারণ নতুন প্রজন্ম, আগ্রহী ছাত্র-ছাত্রী এবং নাট্যবন্ধুদের নাটক দেখতে উৎসাহ দেওয়া।

```