Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ার্ল্ড প্রিমিয়ারের ব্লকবাস্টার ছবি 'অর্ধাঙ্গিনী' এবার স্টার জলসার পর্দায়

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই বছরের জুন মাসে রিলিজ হয় অর্ধাঙ্গিনী। ছবিতে রয়েছে চূর্ণী গাঙ্গুলি, জয়া আহসান এবং কৌশিক সেন। বাংলা চলচ্চিত্র জগতে এই ধরনের ছবি এর আগে হয়নি। দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পাওয়ার পর এবার বাড়ির পর্দায় আসতে চলেছে অর্ধাঙ্গিনী। 

ওয়ার্ল্ড প্রিমিয়ারের ব্লকবাস্টার ছবি 'অর্ধাঙ্গিনী' এবার স্টার জলসার পর্দায়

শেষ আপডেট: 21 December 2023 14:50

দ্য ওয়াল ব্যুরো: প্রত্যেক বছরের মতো এই বছরেও স্টার জলসায় আসতে চলেছে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অফ দ্য ২০২৩ ব্লকবাস্টার। রবিবার দুপুর ১টায় স্টার জলসায় প্রিমিয়ার হতে চলেছে অর্ধাঙ্গিনী। আপনি তৈরি তো? 

কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই বছরের জুন মাসে রিলিজ হয় অর্ধাঙ্গিনী। ছবিতে রয়েছে চূর্ণী গাঙ্গুলি, জয়া আহসান এবং কৌশিক সেন। বাংলা চলচ্চিত্র জগতে এই ধরনের ছবি এর আগে হয়নি। দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পাওয়ার পর এবার বাড়ির পর্দায় আসতে চলেছে অর্ধাঙ্গিনী। 

ছবির গল্পে সুমনের অ্যাক্সিডেন্টের পর পরিস্থিতি এমন জায়গায় যায় যে সুমনের বর্তমান স্ত্রী মেঘনা এবং প্রাক্তন স্ত্রী শুভ্রা মুখোমুখি হতে বাধ্য হয়।
আপনার কী মনে হয় কোনও সম্পর্ক কি দুভাগে ভাগ করা সম্ভব? ছবিটি দেখতে দেখতে অদ্ভুত একটা উপলব্ধিতে পৌঁছবেন আপনি। 

সুমনের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, অন্যদিকে মেঘনা অর্থাৎ সুমনের বর্তমান স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সুমনের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। পরিচালনা এবং চিত্রনাট্যের দিক থেকে বাংলায় কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক খুব কমই রয়েছেনল। এখন অর্ধাঙ্গিনী দেখতে পাবেন নিজের বাড়িতে বসেই তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে রবিবার ঠিক দুপুর ১ টায় শুধুমাত্র স্টার জলসায়।


```