Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

‘..গোটা ইন্ডাস্ট্রি আমায় কপি করছে’, জেলায় জেলায় প্রচার নিয়ে চাঁচাছোলা দেব!

যদি কন্টেন্ট রাজা হয়, তবে রানির তকমা অনায়াসেই দেওয়া যায় 'প্রচার'কে। যে তারকার যত ভাল প্রচার কৌশল, শেষ হাসিও তাঁর। সেই কথা মাথায় রেখেই। মাস খানেক আগে থেকেই চারটি ছবিই নেমে পড়েছে প্রচারে।

‘..গোটা ইন্ডাস্ট্রি আমায় কপি করছে’, জেলায় জেলায় প্রচার নিয়ে চাঁচাছোলা দেব!

কী বলছেন দেব?

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 11 September 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: নতুন জামার গন্ধ, আর হলুদ-তেল মাখা সকাল জানান দিয়ে দিয়েছে পুজো এই এল বলে! সিনেমা হল গুলোর সামনে লেগে গিয়েছে তারকাদের আকাশ-ছোঁয়া কাটআউটও। কলেজপড়ুয়াও জমানো পকেটমানি থেকে কিছুটা বাঁচিয়ে রাখছে সিনেমা দেখার জন্য। এই পুজোয় চার-চারটে বাংলা ছবি আসছে।

'রক্তবীজ ২', 'দেবী চৌধুরাণী', 'যত কাণ্ড কলকাতাতেই' ও 'রঘু ডাকাত'-- দু'টি ইতিহাস নির্ভর ছবি, একটি গোয়েন্দা গল্প আর অন্যটিতে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। প্রতিটি ছবিতেই মারকাটারি স্টারকাস্ট। তবে সুপারস্টার সম্মিলিত ছবি থাকলেই তা যে বক্স অফিসে হিট হবেই, বর্তমানের পরিসংখ্যান কিন্তু এমন দাবি করে না।

Dev | A audio clip involving Dev is Viral amid controversy over his  resignation from three government committees dgtld - Anandabazar

যদি কন্টেন্ট রাজা হয়, তবে রানির তকমা অনায়াসেই দেওয়া যায় 'প্রচার'কে। যে তারকার যত ভাল প্রচার কৌশল, শেষ হাসিও তাঁর। সেই কথা মাথায় রেখেই। মাস খানেক আগে থেকেই চারটি ছবিই নেমে পড়েছে প্রচারে। এমন প্রচার বহুকাল দেখেনি কেউই। ওই যে 'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যাগ্র মেদিনী'... এই আপ্তবাক্যকে মগজে ঢুকিয়ে কেউ ছুটছেন রায়গঞ্জ আবার কেউ বা মালদা। ছবি হিট করাতে চাইলে তা যে শহরের পরিসরেই সীমাবদ্ধ রাখলে আখেরে যে তাঁদেরই লস, এ কথা ঠায় বুঝেছেন প্রযোজকরা।

তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, আবীর চট্টোপাধ্যায়, শ্রাবন্তী-মিমি- কৌশানী, অঙ্কুশ... প্রত্যেকেই মেতেছেন জেলা ট্যুরে। এরই মাঝে ভাইরাল হয়েছে দেবের একটি বক্তব্য। তা নিয়েই এখন চলছে জোর হইচই।

রঘু ডাকাত'-এর প্রচারের মধ্যেই অন্য মুডে দেব

গত বছর ডিসেম্বর, মুক্তি পেয়েছিল 'খাদান'। মনে পড়ে খাদান লেখা বাসে শহর ছাড়িয়ে দেব ও টিম ছুটে গিয়েছিলেন গ্রামে-গঞ্জে। খোলা মাঠে মাইক হাতে আবেদন জানিয়েছিলেন ছবি দেখার। সে সময় দেবের এই প্রচার কৌশল কার্যত দুই ভাগে ভাগ করে দিয়েছিল টলিউডের অন্দরকে। 'মাচাস্টার' বলে কেউ করেছিলেন কটাক্ষ আবার কেউ বা তারিফ করে বলেছিলেন, 'মার্কেটিং একেই বলে'।

সেই 'খাদান' প্রসঙ্গ টেনে এনেই এবার 'রঘুডাকাত'-এর প্রচারে দেবকে বলতে শোনা যায়, "'খাদান' ছবিতে যখন বেঙ্গল ট্যুর করছিলাম তখন কিছু মানুষ আমাকে পাগল বলত। বলত কী সব করছে! বাসে করে ঘুরছে। জেলায় জেলায় যাচ্ছে। আজকে গোটা বাংলা ইন্ডাস্ট্রি আমাকে কপি করছে। তাঁরাই এখন জেলায় জেলায় যাচ্ছে, ছবির প্রচার করছে এটা যদিও গুড সাইন।"

Raghu Dakat: রাজ্য সফরে টিম 'রঘু ডাকাত', মালদায় দেব, অনির্বাণ, ইধিকাকে  দেখতে বাঁধভাঙা ভিড় সাধারণ মানুষের | Dev Anirban Bhattacharya Idhika Paul  Sohini Sarkar went to Malda ...

কারও নাম নেননি দেব। 'গুড সাইন' বলে বিতর্কও এড়িয়েছেন। কিন্তু ছুড়ে দেওয়া বোমা কার ঘরে পড়ল, তা কিছুটা ঠাওর করেও ফেলেছেন নেটিজেনরা। আত্মতৃপ্তি নাকি শ্লাঘা? তা নিয়েও কিন্তু চলছে এখন চুলচেরা বিশ্লেষণ। প্রচারই সার? নাকি ফলও মিলবে ষোলোআনা? সে উত্তর জানা যাবে ছবি মুক্তির পরেই। জনতা যদি জনার্দন হয়, বক্সঅফিস তো তাঁদেরই প্রসাদ! 
 


```