Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্ডাস্ট্রিতে কোনও কিছুই পারমানেন্ট নয়: শুভশ্রী

ছটফটে কোনওদিনই তিনি বিশেষ নন। তবে যে কোনও চরিত্রে নিজেকে সাজিয়ে নেন বর্ধমানে বেড়ে ওঠা শান্ত স্বভাবের এই মানুষটি। ভালোবাসতে ভীষণ ভালোবাসেন, তাঁর কথায় "লাভ একটা ইমোশান", যেটা ওঁর ক্ষেত্রে খুবই জোরালো। তাঁর কাছে জীবন একটা 'অ্যামেজিং' অভিজ্ঞতা

ইন্ডাস্ট্রিতে কোনও কিছুই পারমানেন্ট নয়: শুভশ্রী

শেষ আপডেট: 1 September 2019 04:10

ছটফটে কোনওদিনই তিনি বিশেষ নন। তবে যে কোনও চরিত্রে নিজেকে সাজিয়ে নেন বর্ধমানে বেড়ে ওঠা শান্ত স্বভাবের এই মানুষটি। ভালোবাসতে ভীষণ ভালোবাসেন, তাঁর কথায় "লাভ একটা ইমোশান", যেটা ওঁর ক্ষেত্রে খুবই জোরালো। তাঁর কাছে জীবন একটা 'অ্যামেজিং' অভিজ্ঞতা, "নিজের মতো করে জীবনকে সাজিয়ে নিতে পারলে লাইফ ইস বিউটিফুল"। নিজের নতুন জীবনে স্বপ্নের সংসার সাজানোর পর আবার পর্দায় ফিরছেন তিনি। তিনি শুভশ্রী। রাজ চক্রবর্তীর আসন্ন ছবি 'পরিণীতা'য় স্কুলগার্ল মেহুলের চরিত্র ফুটিয়ে তুলতে 'নিজেকে যে ভাবে ভেঙেছেন' শুভশ্রী, তার কৃতিত্বও তিনি অনেকটা শেয়ার করতে চান টিচার রাজের সঙ্গেই। নিজের মনের মতো চরিত্র না পেলে বড় ব্র্যান্ডের ছবিও ছাড়তে তাঁর দ্বিধা হয় না। কাজটা উপভোগ করাই বড় কথা। সেই কারণেই আক্ষেপ রয়ে গেছে 'ঋতুদা'র (ঋতুপর্ণ ঘোষ) সঙ্গে কাজ করার সুযোগ না পাওয়ার জন্য। এবারে 'পরিণীতা'য় প্রথমবার কাজ করছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে, তাই সেটা নিয়েও আলাদা করে সচেতন ছিলেন এই অভিনেত্রী। এক্কেবারে 'মেকআপ' ছাড়া, পাশের বাড়ির ছেলের সাথে প্রেমে পড়া, একটি স্কুলগার্লের চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে কী ভাবে তৈরি করেছেন, ডুবে থেকেছেন কাজে, সে গল্পও বললেন নিজের মুখেই। তাঁর মুখোমুখি হয়ে অনেকেই প্রথম প্রশ্ন করছেন, রাজের সাথে বিয়ের পরে প্রথম কাজ, কী ভাবে দেখছেন তিনি। অকপট সোজাসাপ্টা শুভ বলছেন অভিনেত্রীর অভিনয় সত্তা নিয়ে বেশি কথা বলা হোক। বিয়ে তো জীবনের অঙ্গ, তাই সেটাই শুরুতে আলোচ্য কেন? অবশ্যই কাজের ক্ষেত্রে, রাজের ক্ষেত্রে তাঁর আলাদা আবেগ কাজ করে। তাই তো তাঁর দেখা দুজন সেরা মানুষ তাঁর বাবা এবং রাজ। যাঁদের নম্বরে মাপতে হলে তিনি একশ, দুশো, এক হাজার, পাঁচ হাজার পর্যন্ত নম্বর দিতে পারেন। তবে নিজের সত্তার প্রতিও তিনি সমানভাবে সচেতন। মানুষ রাজকে নিয়ে উচ্ছ্বসিত, আর পরিচালক রাজ চক্রবর্তীকে নিয়ে তিনি বলছেন, এত কাজ নিয়ে ভাবেন তিনি, নতুন নতুন ভাবনায় ডুবে থাকেন তিনি, যে রাজকে দেখে নতুন উদ্যোগ পান শুভশ্রী। আর ইন্ডাস্ট্রি নিয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ইন্ডাস্ট্রিতে সকলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক হলেও এখানে তাঁর কোনও বন্ধু নেই। এটা বন্ধুত্ব করার জায়গা নয়। এখানে নাথিং ইস পার্মানেন্ট। যদিও সহঅভিনেতা দের কাজের তারিফ করতে তিনি অকৃপণ। যেমন বললেন, দেবের কথা। একদা বন্ধু সম্পর্কে তাঁর এক কথার মূল্যায়ন, দেব মানে কাজে নিষ্ঠা। এ নিয়ে কোনও কথা হবে না। 'দ্য ওয়াল' এর 'ওপেন টু ওয়াল' আড্ডায় মধুরিমা রায়ের মুখোমুখি হয়ে কী বললেন শুভশ্রী, জানুন ভিডিয়োয়...... https://www.youtube.com/watch?v=TtDLB2MTxX8&feature=youtu.be

```