Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কার সঙ্গে সম্পর্ক ভাঙল রাজের? ভিডিও পোস্ট করে জানালেন শিল্পার স্বামী

কার সঙ্গে বিচ্ছেদ হল রাজ কুন্দ্রার, সেই ব্যাপারে বিস্তারিতভাবে জানালেন নিজেই।

কার সঙ্গে সম্পর্ক ভাঙল রাজের? ভিডিও পোস্ট করে জানালেন শিল্পার স্বামী

শেষ আপডেট: 22 October 2023 11:42

দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে আচমকা মিলন নয়, বরং বিচ্ছেদের পোস্ট করে বলিউডে হইহই ফেলে দিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। বলেছিলেন, ‘আমাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে’। কিন্তু এই আমরা আদতে কারা, তা কিন্তু খোলসা করেননি রাজ। তাই নেটিজেনদের একাংশ যেমন ভেবেছিলেন শিল্পার সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার অনেকে ভেবেছিলেন রাজ তাঁর নতুন ছবির জন্য পাবলিসিটি স্টান্ট করছে। এবার কার সঙ্গে বিচ্ছেদ হল, সেই ব্যাপারে আরও বিস্তারিত জানালেন শিল্পার স্বামী নিজেই।

এই ব্যবসায়ী আদতে নিজের মাস্কের সঙ্গে বিচ্ছেদ করেছেন। আর সেটাই ফলাও করে ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আসলে দু’বছর আগে পর্নকাণ্ডে গ্রেফতারের পর থেকেই রাজ নিজেকে আড়ালে রেখেছিলেন। পাপারাৎজিদের সামনে কখনওই মাস্ক ছাড়া বাইরে আসতেন না। এবং সেই মাস্ক এমনভাবে গোটা মুখ ঢেকে রাখত যে, তা দেখে বোঝার উপায় ছিল না, মুখোশের আড়ালে মানুষটা আদতে কে? সম্প্রতি নিজের বায়োপিক ‘UT 69’ ছবির আনুষ্ঠানিক ঘোষণার দিন থেকে সেই মাস্ক খুলে ফেলেন রাজ কুন্দ্রা।

এই দু’বছরে নানা রঙের নানা আকারের মাস্ক পরতে দেখা গিয়েছে শিল্পার স্বামীকে। এই মাস্কগুলিই ছিল তাঁর দুঃসময়ের সঙ্গী। তাই এই মাস্ক খুলে ফেলতেই যেন সম্পর্ক ভাঙার মতোই কষ্ট পেয়েছেন তিনি। আর সে কথাই লিখেছিলেন সামাজিক মাধ্যমে। তবে এই নিয়ে নানারকম জল্পনা ছড়ানোয় বিষয়টি শেষে পরিষ্কার করেন রাজ। দেখা গিয়েছে, রাজের ওয়ারড্রোবে একাধিক মাস্ক খুলে রেখে দেওয়া। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘‘এবার বিদায় বলার সময় এসেছে। শেষ দু’বছর ধরে আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ।’’


```