
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 December 2024 09:46
দ্য ওয়াল ব্যুরো: ঈদ মানেই সিনেমা হল-এ সলমন খান। ভাইজানের ছবি ছাড়া ইদ একেবারেই বেমানান। ঈদে তাঁর ছবি আসবে না, এমনটা আবার হয় নাকি। সারাবছর অনুরাগীরা এই একটা দিনের অপেক্ষা করে বসে থাকেন। সেদিন ভাইজান কোনও না কোনও উপহার দিয়েই থাকেন তাঁর ভক্তদের। এবছর তাঁর ঈদে ছবি না থাকাটা ভীষণভাবে যন্ত্রণার ভক্তদের কাছে। তবে এসবের মাঝেই সুখবর। বলিউড সুপারস্টার সলমন খান তার আসন্ন ছবি 'সিকান্দর'-এর প্রথম ঝলক নিয়ে আসছেন তাঁর জন্মদিনে।
আগামী ২৭ ডিসেম্বর (২০২৪), সালমানের ৫৯তম জন্মদিনে প্রকাশ পাবে সিনেমাটির টিজার। এটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস এবং প্রযোজনায় রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটির মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ঈদে।
View this post on Instagram
সূত্রের খবর, সলমন খানের জন্মদিনকে ঘিরে বিশেষ একটি টিজার তৈরি করা হয়েছে, যা বর্তমানে এডিটিংয়ের শেষ পর্যায়ে রয়েছে। এই টিজারে দর্শকরা পাবেন প্রতিবারের মতোই সলমনের রোমাঞ্চকর অ্যাকশন। এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, 'সলমনের জন্মদিনে টিজার প্রকাশ করার সঙ্গে সঙ্গে ছবিটি কবে মুক্তি পাবে, তারও আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।'
'সিকান্দর' ছবিটিকে ঘিরে বলিউডে ইতিমধ্যেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। ছবিতে সলমন খানের নতুন লুক দেখার জন্য টিজারই যথেষ্ট। সলমন খানের বিপরীতে এখানে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। ফলে আসল ধামাকা দেখা যাবে ছবি মুক্তিতে। নির্মাতাদের মতে, সিনেমাটি একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ভিজ্যুয়াল ট্রিট ছবি হতে চলেছে। ফলে সলমন যে ঈদে বড়সড় উপহার নিয়ে হাজির হচ্ছে, তা বলাই যায়।