Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রোজ রাতে ওটা না হলে...', দুই সন্তানের মা হয়েও কীভাবে ঈর্ষণীয় চেহারা ধরে রেখেছেন করিনা?

সুস্থ থাকার পাশাপাশি, আকর্ষণীয় চেহারা বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হয় করিনাকে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ওয়র্কআউট, খাওয়াদাওয়ার ছবি দেখা যায়।

'রোজ রাতে ওটা না হলে...', দুই সন্তানের মা হয়েও কীভাবে ঈর্ষণীয় চেহারা ধরে রেখেছেন করিনা?

করিনা কাপুর খান

শেষ আপডেট: 3 April 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের যে কয়েকজন অভিনেত্রী পর্দায় তাঁদের অসাধারণ উপস্থিতি, অভিব্যক্তির পাশাপাশি ফিটনেস দিয়েও দর্শককে ঘায়েল করে দিতে পারেন অনায়াসে, সেখানে করিনা কাপুরের (Kareena Kapoor) নাম সবার আগে আসতে বাধ্য। বয়স এখানে শুধু সংখ্যামাত্র। দুই সন্তানের মা করিনা ৪৪ বছরে পা দিলেও, তাঁর সৌন্দর্য (glowing skin) ও সুঠাম শরীরের (fitness) নেপথ্যে কী রহস্য?

সুস্থ থাকার পাশাপাশি, আকর্ষনীয় চেহারা বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হয় করিনাকে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ওয়র্কআউট (workout), খাওয়াদাওয়ার পর্ব বা পরিবারের সঙ্গে হাসিখুশি মুহূর্ত দেখা যায়। তবে এবার তিনি নিজে মুখেই সবার সঙ্গে ভাগ করে নিলেন তাঁর ফিট (fitness) থাকার আসল রহস্য।

সম্প্রতি সেলিব্রিটি নিউট্রিশনিস্ট রুজুতা দিবেকরের বই প্রকাশের অনুষ্ঠানে অভিনেত্রী ফাঁস করলেন তাঁর ‘ফিটনেস এবং বিউটি সিক্রেটস’। ঘরে বানানো সাধারণ খাবার খেতেই বেশি পছন্দ করেন তিনি। তার পাশাপাশি রুটিন মেনে ওয়েট ট্রেনিং তাঁর বন্ধু। বেবোর কথায় কোনও স্কিন ট্রিটমেন্ট বা বোটক্সের থেকে বরং স্ট্রেন্থ ট্রেনিং, হাঁটাহাঁটি, সূর্যনমস্কার তাঁর শরীরের জন্য বেশি কাজ করে।

খাবারের প্রসঙ্গে বলতে গেলে করিনা সবসময় নিজেকে ফুডি বলে প্রচার করতেই ভালবাসেন। কাজের সূত্রে প্রচুর জায়গায় ঘুরতে হলেও, সেখানের খাবারের থেকেও বেশি বাড়ির খাবারের দিকে মন পড়ে থাকে তাঁর। এখন তো করিনা ও তাঁর স্বামী সইফ দু’জনে মিলে রান্না করাও শুরু করেছেন।

করিনার প্রিয় খাবার তাহলে কী? ‘খিচুড়ি’, সাফ উত্তর বেবোর। ‘যদি আমি ২-৩ দিন না খাই, খিচুড়ি আমার মন টানতে থাকে’, বলেন করিনা। তিনি নাকি নিউট্রিশনিস্টকে মেসেজ করে বলেন খিচুড়ি তাঁর ডায়েটে না থাকলে রাতে ঘুম আসা মুশকিল তাঁর।

এটাই তাহলে আমাদের সবার প্রিয় গীতের উজ্জ্বল ত্বক আর ঈর্ষণীয় চেহারার গোপন কথা!


```