Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুক্তির আগেই দ্বিগুণ পয়সা উসুল! বক্স অফিস কাঁপিয়ে আসছে 'পুষ্পা ২'

অল্লু অর্জুন অভিনীত দক্ষিণী ছবি ‘পুষ্পা’র সাফল্যের পর থেকেই এর দ্বিতীর পর্ব কবে আসবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে প্রথম থেকেই।

মুক্তির আগেই দ্বিগুণ পয়সা উসুল! বক্স অফিস কাঁপিয়ে আসছে 'পুষ্পা ২'

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 October 2024 11:35

দ্য ওয়াল ব্যুরো: অল্লু অর্জুন অভিনীত দক্ষিণী ছবি ‘পুষ্পা’র সাফল্যের পর থেকেই এর দ্বিতীর পর্ব কবে আসবে, তা নিয়ে আলোচনা তুঙ্গে প্রথম থেকেই। সিকুয়েল নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়াতেও। চলতি বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। কিন্তু, তার আগেই ছবি থেকে নির্মাতারা ১ হাজার কোটি টাকা আয় করে ফেললেন। এমনটাই জানা গিয়েছে বলিউড সূত্রে। 

সূত্রের খবর, ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছে ‘পুষ্পা ২’। মুক্তি না পেতেই এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে এখনও পর্যন্ত দ্বিগুণ টাকা ঢুকে পড়েছে। অর্থাৎ ছবিমুক্তির আগেই ছবির প্রমোশন করেই ১০০০ কোটি টাকা আয় হয়েছে। এই ছবি নাকি মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’, এমনটাই বলছেন অধিকাংশ নেটিজেন।

এক সমীক্ষা অনুযায়ী, সিনেমা হলে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ দেখানো হবে। সেগুলি বিক্রি করেই এখনও পর্যন্ত নির্মাতারা ৬৬০ কোটি টাকা আয় করেছেন। এর মধ্যে তেলুগু ভাষায় ছবিটি বিক্রি করা হয়েছে ২২০ কোটি টাকায়। হিন্দি ভাষায় ২০০ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এদিকে আবার তালিম ভাষার জন্য নির্মাতারা পেয়েছেন ৫০ কোটি টাকা। এখানেই শেষ নয়, এই ছবি বিক্রি করা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেই। অর্থাৎ ইংরাজিতে বিক্রি করা হয়েছে ১৪০ কোটি টাকায়।

হিসেব এখনও মেলেনি তাই তো? শোনা যাচ্ছে, এই ছবির ওটিটি, স্যাটেলাইট এবং মিউজিক বিক্রি করা হয়েছে মোট ৪২৫ কোটি টাকায়। কোন ওটিটিতে ছবিটি আসবে, তা এখনই জানা যায়নি। তবে সেই নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম এই ছবিটি ২৭৫ কোটি টাকায় কিনেছে। ছবির মিউজিক বিক্রি করা হয়েছে ৬৫ কোটি টাকায়। এছাড়াও ৮৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে ছবির স্যাটেলাইট। 

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। বলা হচ্ছে, এখনও পর্যন্ত কোনও ভারতীয় ছবি নাকি মুক্তির আগেই ‘পুষ্পা ২’-এর মতো ব্যবসা করতে পারেনি। তাহলে মুক্তির পরে বক্স অফিসে এর সাফল্য কতটা বিরাট হবে, এর অপেক্ষায় নেটিজেনরা। দেশের বক্স অফিসে নতুন নজির গড়তে পারবে কি না, এখন সেটাই দেখার। 


```