Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘থ্রি ইডিয়টস'-এর লুক টেস্টে কেমন সেজেছিলেন করিনা! রইল অদেখা ৫ ছবি

দ্য ওয়াল ব্যুরো: মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। এখনও র‍্যাঞ্চো, পিয়াদের ভোলেননি সিনেপ্রেমী দর্শক। ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) ছবির সেই হাসিখুশি পিয়ার (Pia) চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ছবিতে তিনি ছিলেন একজন মেডিকে

‘থ্রি ইডিয়টস'-এর লুক টেস্টে কেমন সেজেছিলেন করিনা! রইল অদেখা ৫ ছবি

শেষ আপডেট: 28 February 2023 14:06

দ্য ওয়াল ব্যুরো: মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। এখনও র‍্যাঞ্চো, পিয়াদের ভোলেননি সিনেপ্রেমী দর্শক। ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) ছবির সেই হাসিখুশি পিয়ার (Pia) চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ছবিতে তিনি ছিলেন একজন মেডিকেল পড়ুয়া, যার প্রেম হয় তাঁর বাবার কলেজের ছাত্র র‍্যাঞ্চো, ওরফে আমির খানের সঙ্গে। এবার সেই পিয়ার চরিত্রে অভিনয়ের আগে করিনার লুক টেস্টের পাঁচটি ছবি পোস্ট করল প্রযোজনা সংস্থা।

গত শনিবার 'থ্রি ইডিয়টস' ছবির নির্মাতা বিধু বিনোদ চোপড়া ফিল্মস তাদের ইনস্টাগ্রাম পেজে করিনার লুক টেস্টের ছবিগুলি প্রকাশ করেছে। যেখানে প্রথম ছবিটিতে করিনার পরনে রয়েছে সবুজ রঙের কুর্তা, কানে বড় দুল এবং চুল বাঁধা। পরের ছবিতে খানিক মারাঠি সাজে রয়েছেন অভিনেত্রী। গায়ে বেগুনি-নীল রঙের শাড়ি, লাল ব্লাউজ, সোনালি রঙের বাহুবন্ধনী, দু'হাত ভর্তি চুরি, গলায় হার আর চোখে সেই চশমা। ছবিতে দেখা যাচ্ছে, খোলা চুলে কোমরে দু'হাত দিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী।

তৃতীয় ছবিতে করিনার সাজ একেবারে কলেজছাত্রীর মতো। গোলাপি টপ, নীল-সাদা স্কার্ফ আর কাঁধে একটি ব্যাগ। চতুর্থ ছবিতে বব কাট চুলে করিনা, পরনে গোলাপি-সাদা কুর্তি। খানিকটা এই একই লুকে 'পিকে' ছবিতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। আর একদম শেষ ছবিতে কমলা টপ আর লাল রঙের হেলমেট পরে দেখা গেছে করিনাকে। শেষ অবধি ওই লুকেই ছবিতে ধরা দিয়েছিলেন করিনা।

অক্ষয়ের কেরিয়ার খাদের কিনারায়! টানা ৬টি ফ্লপ সিনেমার পর বাতিল আমেরিকার শো


```