Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

একবছরের মধ্যে ফের মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস', 'পাঠান'কে চ্যালেঞ্জ জানালেন বিবেক!

দ্য ওয়াল ব্যুরো: এখনও ছবিমুক্তির এক বছর পেরোয়নি। এরমধ্যেই দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। ২০২২ সালের ১১ মার্চ মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি। আর এবার আগামীকাল, ১৯ জানু

একবছরের মধ্যে ফের মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস', 'পাঠান'কে চ্যালেঞ্জ জানালেন বিবেক!

শেষ আপডেট: 18 January 2023 12:51

দ্য ওয়াল ব্যুরো: এখনও ছবিমুক্তির এক বছর পেরোয়নি। এরমধ্যেই দ্বিতীয়বার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। ২০২২ সালের ১১ মার্চ মুক্তি পেয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি। আর এবার আগামীকাল, ১৯ জানুয়ারি কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার দিবসে ফের একবার ছবিটিকে আর একবার মুক্তি (re-release) দেওয়ার কথা ঘোষণা করেছেন নির্মাতারা। তবে এরমধ্যে 'পাঠান' (Pathaan)-কে টক্কর দিতে চাওয়ার গন্ধও খুঁজে পেয়েছেন অনেকে।

ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী বুধবার সকালে টুইটারে লেখেন, "ঘোষণা- আগামী ১৯ জানুয়ারি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার দিবস। এটাই প্রথমবার যেখানে কোনও ছবি একবছরের মধ্যে দু'বার মুক্তি পাচ্ছে। যাঁরা এখনও বড়পর্দায় সিনেমাটি দেখেননি, তাঁরা শীঘ্রই টিকিট বুকিং করুন।'

https://twitter.com/vivekagnihotri/status/1615562313532313602?s=20&t=G0Hajn3sEan4YUznzvwkdg

প্রসঙ্গত, ৩৩ বছর আগে ১৯৯০ সালের ১৯ জানুয়ারি ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত। সেই ঘটনাকে নিয়েই তৈরি করা হয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর এবছর ১৯ জানুয়ারি ওই ঘটনাকে স্মরণে রেখেই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। সেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তী, অনুপম খেরের মতো বলিউড তারকাদের।

উল্লেখ্য, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পুনরায় মুক্তির পিছনে অন্য কারণও খুঁজে পাচ্ছেন অনেকে। তাঁদের দাবি, এর পরের সপ্তাহেই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'। এই ছবির মাধ্যমেই চারবছর পর পর্দায় হিরোরূপে কামব্যাক করবেন 'বাদশা'। কিন্তু ছবিটি নিয়ে যেভাবে বিতর্ক উস্কে দিয়েছিলেন 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তাতে এটা পরিষ্কার যে, উনি 'পাঠান'-এর সঙ্গে টক্কর দিতেই ফের ছবিটিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।

আবার অনেক সিনে বিশেষজ্ঞরা এও বলছেন যে, "এই ছবিটি (দ্য কাশ্মীর ফাইলস) অনেক আগেই ওটিটিতে চলে এসেছে। তাই ছবিটিকে নিয়ে উন্মাদনা তেমন থাকবে না। মনে করা হচ্ছে, বক্সঅফিসে 'পাঠান'-কে চ্যালেঞ্জ জানাতেই ফের নিজের সিনেমা রিলিজ করছেন বিবেক অগ্নিহোত্রী।"

মেয়েকে নিয়ে ‘পাঠান’ দেখতে পারবেন! বিজেপি নেতার চ্যালেঞ্জ পূরণ করলেন শাহরুখ


```