Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিণীতি, কালি পড়ে গেছে চোখের তলায়

দ্য ওয়াল ব্যুরো: চোখে মুখে ভয়, আতঙ্ক। অবসাদের ছাপ পড়েছে মুখে। ভয়ে যদিও সিঁটিয়ে যাননি। উন্মাদের মতো মনে করতে চাইছেন হারিয়ে যাওয়া স্মৃতি। এমন এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন,যার পর সমস্ত সুখস্মৃতি হারিয়ে যায় মিরার। কিন্তু তারপর? তা

আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিণীতি, কালি পড়ে গেছে চোখের তলায়

শেষ আপডেট: 4 February 2021 15:25

দ্য ওয়াল ব্যুরো: চোখে মুখে ভয়, আতঙ্ক। অবসাদের ছাপ পড়েছে মুখে। ভয়ে যদিও সিঁটিয়ে যাননি। উন্মাদের মতো মনে করতে চাইছেন হারিয়ে যাওয়া স্মৃতি। এমন এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন,যার পর সমস্ত সুখস্মৃতি হারিয়ে যায় মিরার। কিন্তু তারপর? তারপর কী হবে সেটা জানার জন্য আপাতত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিণীতি চোপড়ার পরবর্তী সিনেমা 'দ্য গার্ল অন দ্য ট্রেন'। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। পরিচালক রিভু দাশগুপ্তের এই সিনেমায় পরিণীতি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অদিতি রাও হায়দারি, কির্তী কুলকার্নিকে। গতকালই এর টিজার রিলিজ হয়েছে। আর তার কিছুক্ষণের মধ্যেই নেটফ্লিক্সের 'দ্য মোস্ট অ্যাওটেড' সিনেমাগুলোর মধ্যে প্রথমস্থানে চলে এসেছে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'। ২০১৫ সালে পওলা হকিনসের লেখা বেস্ট সেলার থেকেই ২০১৬ সালে হলিউডে তৈরি হয়েছিল 'দ্য গার্ল অন দ্য ট্রেন'। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন এমিলি ব্লান্ট। সেই ছবির কাহিনি অনুসারে হিন্দিতে তৈরি করা হয়েছে এই সিনেমাটি। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিরা ওরফে পরিণীতি চোপড়া। পরিণীতি চোপড়ার মতো প্রাণোচ্ছ্বল অভিনেত্রী কতটা এক্সাইটেড সেটার আন্দাজ ইতিমধ্যেই অনেকে করতে পেরেছেন। সদ্য টুইটারে পরিণীতি লিখেছেন, "টিজার রিলিজ হতে না হতেই দ্য মোস্ট অ্যাওটেড ফিল্মের মধ্যে পড়ে গেল! আমি ভীষণ এক্সাইটেড। আবার নার্ভাসও।" অন্যদিকে অদিতি রাও হায়দারি, নেটফ্লিক্সের অরিজিনাল পেজ থেকেও শেয়ার করা হয়েছে এর টিজার। ইতিমধ্যেই পরিণীতির অভিনয় নিয়ে বেশ চর্চা চলছে বিভিন্ন মহলে। বলাই বাহুল্য, বহুদিন পর তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন বহু মানুষ।

```