Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোথায় গেলেন শ্রীকান্ত? সামনে এল 'দ্য ফ্যামিলি ম্যান, সিজন ২'-এর টিজার

দ্য ওয়াল ব্যুরো: গোয়েন্দা শ্রীকান্তকে মনে আছে নিশ্চয়? কিন্তু বর্তমানে তিনি কোথায় আছেন? হঠাৎই এমন ভাবে নিরুদ্দেশের কারণ বুঝে উঠতে পারছেন না অনেকেই! ফোন কল, মেসেজ সত্ত্বেও কেউ হদিশ পাচ্ছে না তাঁর। এদিকে পরিবারের সদস্যরা চিন্তায় নাজেহাল। স্ত্র

কোথায় গেলেন শ্রীকান্ত? সামনে এল 'দ্য ফ্যামিলি ম্যান, সিজন ২'-এর টিজার

শেষ আপডেট: 15 January 2021 06:40

দ্য ওয়াল ব্যুরো: গোয়েন্দা শ্রীকান্তকে মনে আছে নিশ্চয়? কিন্তু বর্তমানে তিনি কোথায় আছেন? হঠাৎই এমন ভাবে নিরুদ্দেশের কারণ বুঝে উঠতে পারছেন না অনেকেই! ফোন কল, মেসেজ সত্ত্বেও কেউ হদিশ পাচ্ছে না তাঁর। এদিকে পরিবারের সদস্যরা চিন্তায় নাজেহাল। স্ত্রীর ফোন তুলছেন না। এমনকি, ছেলে-মেয়ের মেসেজের উত্তরও দিচ্ছেন না, এর জন্য বেজায় চিন্তায় রয়েছে তাঁর পরিবার! তাহলে কি গোয়েন্দাগিরি করতে গিয়েই কোনওরকম ক্ষতি হল গোয়েন্দা সংস্থার উঁচু পদে কর্মরত শ্রীকান্তের? এই রহস্যের পর্দা ফাঁস হবে মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে। সদ্যই মুক্তি পেয়েছে তার টিজার। আগাগোড়া রহস্য রোমাঞ্চের ঘেরাটোপে মোড়া এই সিজনের টিজার প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেট পাড়াতে। ২০১৯ সালে আমাজন প্রাইমে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজ কিন্তু বেশ সাড়া ফেলেছিল। এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি গোয়েন্দা আধিকারিক হিসেবে কীভাবে সব দিক বজায় রাখেন, মনোজ বাজপেয়ীকে এই ভূমিকায় দেখে দর্শকরা ধন্য ধন্য তো করেছিলেন বটেই, এমনকী এতদিন ধরে তাঁরা অপেক্ষায় ছিলেন যে, কবে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সিজন ২ আসবে। এবার তাঁদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। মুক্তি পেল ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এর টিজার। ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনের টিজারেও মধ্যবিত্ত সংসারের টানাপোড়েনের ছবি দেখা গিয়েছে। এখনও সাংসারিক ঝামেলা মেটেনি শ্রীকান্ত তিওয়ারি-র যে চরিত্রে অভিয়ন করেছেন মনোজ বাজপেয়ী। এটা স্পষ্ট হয়েছে শ্রীকান্তের মেয়ের কথাতেও। তবে এবার নজর কাড়তে পারেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা। টিজারের একটি দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে, শেষের দিকে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে, আর তাতেই বাজিমাৎ। মনোজের লুকে মজেছেন দর্শকরা। টিজারে বলা হচ্ছে, কোথাও যেন একটা হারিয়ে গিয়েছেন মনোজ। বলা ভালো, গা-ঢাকা দিয়েছেন। সেটাই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। তাহলে কি মানসিক দ্বন্দ্বের কারণেই এবার নিরুদ্দেশের পথে পা বাড়ালেন মনোজ? জানতে হলে দেখতে হবে সিজনটি, আগামী ১২ ফেব্রুয়ারি রিলিজ করতে চলেছে এই ওয়েব সিরিজ। তার আগে ১৯ জানুয়ারি মুক্তি পাবে ওয়েব সিরিজটির ট্রেলার। এই সিরিজের হাত ধরেই ডিজিটাল দুনিয়াতে ডেবিউ করতে চলেছেন সামান্থা। অন্যান্য চরিত্রে দেখা যাবে সানি হিন্দুজা, দিলীপ তাহিল, দর্শন কুমার, জারিন সিহাব নীরজ মাধব সহ অন্যদের। টিজার লঞ্চের পর ছবির নির্মাতা রাজ ও ডি কে জানান, দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় সিজনের জন্য দর্শকদের পাশাপাশি তাঁরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

```