Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতার দেহ উদ্ধার গুয়াহাটিতে, কার দিকে আঙুল তুলছে পরিবার?

২৭ এপ্রিল ওই জলপ্রপাতের ধারে পিকনিক করতে গেছিলেন। বিকেল নাগাদ পুলিশ ফোন পায়। জানতে পারে দুর্ঘটনার কথা।

'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতার দেহ উদ্ধার গুয়াহাটিতে, কার দিকে আঙুল তুলছে পরিবার?

রোহিত বসফোর

শেষ আপডেট: 29 April 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছর জনপ্রিয় ওটিটি রিলিসের মধ্যে অন্যতম ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’ (The Family Man 3)। সেখানে অভিনয় করেছেন রোহিত বসফোর (Rohit Basfore)। আর পাঁচটা অভিনেতার মতো এই রিলিজ নিয়েও খুব স্বাভাবিকভাবে তিনিও উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু মুক্তির আগেই মৃত্যু হল তাঁর। গুয়াহাটির কাছে গর্ভাঙ্গা জনপ্রপাতে উদ্ধার হয় অভিনেতার দেহ। 

রোহিত ও নয় জন রবিবার, ২৭ এপ্রিল ওই জলপ্রপাতের ধারে পিকনিক করতে গেছিলেন। বিকেল নাগাদ পুলিশ ফোন পায়। জানতে পারে দুর্ঘটনার কথা। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু বাঁচানো যায়নি রোহিতকে (Rohit Basfore)। 
 

রানি পুলিশ আউটপোস্টের এক কর্মকর্তার কথায়, 'আমরা বিকেল ৪টে নাগাদ খবর পাই এবং সাড়ে ৪টের দিকে ঘটনাস্থলে পৌঁছই। এসডিআরএফ-র দল সন্ধে সাড়ে ৬টা নাগাদ দেহ উদ্ধার করে।'  প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত জলপ্রপাতে পড়ে গেছিলেন রোহিত। এখনও পর্যন্ত কোনও অপরাধমূলক ঘটনা জড়িত থাকার প্রমাণ মেলেনি। 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। 

যদিও মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রোহিতের পরিবার। তাঁদের দাবি, রোহিতকে ইচ্ছাকৃতভাবে দূরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সাঁতার জানতেন না ফলে ওই জায়গায় নিজে থেকে যাননি। কারও বিরুদ্ধে সরাসরি আঙুল তোলা হয়নি এক্ষেত্রে। তবে পরিবারের এই বয়ান ভাবাচ্ছে পুলিশকে।


```