
শেষ আপডেট: 26 March 2023 07:54
দ্য ওয়াল ব্যুরো: অস্কার হাতে নিয়ে তাঁদের দু'জনের হাসিমুখের ছবি হার মানাতে পারে হাজার ওয়াটের আলোকেও। এত বড় সাফল্য পেয়ে যেখানে অনেকেরই মাথা ঘুরে যায়, সেখানে বিন্দুমাত্র বদলাননি এলিফ্যান্ট হুইসপারার্স' (The Elephant Whisperers)-এর দম্পতি বোমান ও বেইলি (Bomman and Bellie)। তাঁদের জীবন এখনও আগের মতোই সহজ-সরল খাতে বইছে। আর এরমধ্যেই তাঁদের জীবনে এল নতুন গজরাজ (calf)।
জানা গিয়েছে, আরও একটি হস্তিশাবকের দায়িত্ব পেয়েছেন এই দম্পতি। হাতিটির বয়স মাত্র চারমাস। তামিলনাড়ুর বন দফতর ওই হস্তিশাবককে সম্প্রতি উদ্ধার করেছে। কিন্তু অনেক চেষ্টার পরেও তাকে হাতিদের দলে ফেরাতে ব্যর্থ বন দফতরের কর্মীরা। আর সেই কারণেই হস্তিশাবকদের দেখাশোনা করার দায়িত্ব পড়েছে অধুনা সেলেব্রিটি ওই মাহুত দম্পতির ওপর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'-এর পরিচালক কার্তিকী গঞ্জালভেস। সেখানে দেখা যাচ্ছে, এই নতুন চার মাসের হাতির বাচ্চাটিকে একেবারে নিজেদের সন্তানস্নেহে আদর করছেন বোমান ও বেইলি। কার্তিকী লিখেছেন, "এভাবেই জীবনের চাকা ঘুরে যায়। দ্য এলিফ্যান্ট হুইসপারার্স-এর বোমান ও বেইলি এখন ধর্মপুরীর আরও এক চারমাসের অনাথ হস্তিশাবকের পালক বাবা-মা। মুদুমালাইতে সেই হস্তিশাবককে নিয়ে আসা হয়েছে। আশা করি, শাবকটি সুরক্ষিত হাতেই রয়েছে।"
দেখুন ভিডিও:
ইসরোর সফল উৎক্ষেপন, ৩৬ টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল এলভিএম-থ্রি রকেট