
শেষ আপডেট: 27 May 2023 15:01
দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক ছবি মানেই সেই ছবি নিয়ে শুরু হয় তরজা। কাশ্মীর ফাইলস থেকে 'দ্য কেরালা স্টোরি' এই তালিকায় পাওয়া যাবে অনেক নাম। এবার এই তালিকায় জুড়ে গেল 'দ্য ডায়েরি অফ ওয়েস্টবেঙ্গল '(the diary of West Bengal director is alleged) এর নাম। আদ্যপান্ত রাজনৈতিক ছবিটির ট্রেলার মুক্তি পেতেই এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সনোজ মিশ্র পরিচালিত ছবিটির ট্রেলার (trailer) মুক্তি পেয়েছে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। তারপরেই পরিচালককে (director) তলব করা হয় থানায়।
গত ১১ মে তাঁর এবং ছবির প্রযোজক জিতেন্দ্র নারায়ণ তেওয়ারির বিরুদ্ধে রাজ্যের ভাবমূর্তি নষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়।
একেবারেই দ্য কেরালা স্টোরির ফর্মূলা মেনেই এই ছবিতে পশ্চিমবঙ্গকে অভিহিত করা হয়েছে 'দ্বিতীয় কাশ্মীর' বলে। বাংলায় সিএএ এনআরসি-র বিরুদ্ধে যে ভাষণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাও তুলে ধরা হয়েছে এই ছবিতে। মূলত, মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু তোষণের নীতিকেই সমালোচনা করেছেন পরিচালক। পাশাপাশি, কিছু বছর আগে মহরমের পরে দুর্গাপুজোর ভাসানের যে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তারও উল্লেখ করা হয় ট্রেলারে।

এখানেই শেষ নয়, রোহিঙ্গাদের অবাধ আনাগোনার ফলে এই রাজ্যের একটি সম্প্রদায়ের মানুষের ঘরছাড়া হওয়ার সংখ্যা বাড়ছে এমনও দেখানো হয়েছে। সব মিলিয়ে শাসক দলের রোষানলে পড়ার মতো সব ধরণের উপকরণই মজুত রয়েছে এই ছবিতে।
প্রসঙ্গত, ছবির ট্রেলার দেখে এই ছবি বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তোলা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। পাশাপাশি, এই ছবি যদি সত্যি পশ্চিমবঙ্গের ডায়েরি হয় তবে সেখানে কন্যাশ্রী বা রাজ্যের অন্যান্য প্রকল্পগুলির কেন উল্লেখ নেই তাও প্রশ্ন তুলেছেন শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ।
জুন এলাকায় ঘোরে, সুজয় ভাল ব্যবহার করো, তৃণমূল ঝগড়া না করলেই জিতবে: মমতা