
শেষ আপডেট: 8 December 2020 09:54
৫৩ বছর বয়সেও এত সুন্দর কী করে! কমবয়সীদের মতোই টানটান মসৃণ ত্বক, চোখের তলায় পড়েনি ভাঁজ, গালে নেই কোনও বলিরেখা। তাঁর এত ঝকঝকে উজ্জ্বল ত্বকের রহস্য কী! নিজেই জানালেন সে সম্পর্কে । বললেন দুভাবে নিজেকে সুস্থ ও সুন্দর রাখা যায়। যেমন
জীবনযাত্রার পরিবর্তন -
১. দিনে অন্তত ৮ গ্লাস জল খাবেন। জল শরীরের টক্সিন বের করে সারাদিন হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।
২. তৈলাক্ত খাবার বর্জন করুন। খাবারে অতিরিক্ত তেল থাকলে, ব্রণ, ব্রেক আউটসের সমস্যায় ভুগতে পারেন।
৩. চিনি খাওয়া ছেড়ে দিন। শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে ত্বক স্পর্শকাতর হয়ে পড়ে। ব্রণ হওয়ার অন্যতম কারণও কিন্তু চিনি।
৪. ফলের রসের বদলে গোটা ফল খান প্রতিদিন অন্তত একটা। সঙ্গে প্রচুর সবজি খান। সবুজ স্যালাড খাওয়াও অভ্যাস করুন।
৫. শরীর, মন, ত্বক সবটা সুস্থ রাখতে হলে দিনে ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। সারাদিনের পরিশ্রমের পর ওইটুকু বিশ্রাম দিলে এনার্জি পাওয়া যায়।
৬. ত্বক আরও গ্লোয়িং করে তুলতে এক্সারসাইজ ইজ মাস্ট মাস্ট মাস্ট। যেকোনও ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেই অতিরিক্ত ঘাম বের হয়। ফলে অতিরিক্ত মেদ কমেও যায়, শরীর টানটান সুন্দর থাকে।
সঠিক জীবনযাত্রার পাশাপাশি ত্বকের বিশেষ চর্চাও করেন তিনি। নিজেই বললেন শ্যুটিংয়ের পরে যতই ক্লান্ত থাকুক না কেন, মেকআপ পুরোপুরি না মুছে তিনি কখনওই ঘুমোতে যান না। তাছাড়া প্রতিদিন দিনে আর রাতে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের উপরেও জোর দিচ্ছেন মাধুরী।
নিজেই জানালেন, সকালে ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পর অ্যালকোহল ফ্রি টোনার, তারপর ময়শ্চারাইজার ব্যবহার করেন। দিনের বেলা কোনও দিনও তিনি সানস্ক্রিন লাগাতে ভোলেন না। তারপর রাতেও আবার মুখ পরিষ্কার করে, টোনিং করার পর, ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। এই সিরাম শুধু রাতেই ব্যবহার করতে বললেন তিনি। তারপর ত্বকের ধরন অনুযায়ী একটা হাইড্রেটিং নাইট ক্রিম ব্যবহার করেন।
মাধুরী জানিয়েছেন ক্রিম লাগানোর সময় ত্বকের উপরের দিকে ম্যাসাজ করবেন সবসময়। তাতে ত্বকের ঝুলে পরার সম্ভাবনা থাকে না। একইসঙ্গে মাধুরী বলেছেন, মুখের মতো গলা আর হাতেরও বিশেষ যত্ন নেওয়া উচিত। ভাল করে পরিষ্কার করে, প্রতিদিন দুবেলা ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। নয়ত বয়স হলে হাতে, গলাতেও তার ছাপ পড়বে।