Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘রাতে পার্টির পর আমি..’, ঠাকুরপুকুরের ভয়ঙ্কর দুর্ঘটনায় টলি-যোগ! মুখ খুললেন আরিয়ান

পথচারীদের পরপর ধাক্কা। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই উত্তেজিত জনতা ধরে ফেল সেই গাড়িটিকে, হয় ভাঙচুর। দরজা খুলতেই দেখা যায় গাড়ির ভিতর টলিউডের চেনা মুখেরা! 

‘রাতে পার্টির পর আমি..’, ঠাকুরপুকুরের ভয়ঙ্কর দুর্ঘটনায় টলি-যোগ! মুখ খুললেন আরিয়ান

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি- সামনে ঋ-স্যান্ডিদের পার্টি

শেষ আপডেট: 6 April 2025 18:22

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে হুলস্থূল ঠাকুরপুকুর বাজারে। চেকপোস্টের দিক থেকে ঠাকুরপুকুর বাজারে আচমকাই ঢুকে পড়ে এক কালো গাড়ি। এরপরেই পথচারীদের পরপর ধাক্কা। পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই উত্তেজিত জনতা ধরে ফেল সেই গাড়িটিকে, হয় ভাঙচুর। দরজা খুলতেই দেখা যায় গাড়ির ভিতর টলিউডের চেনা মুখেরা! 

রয়েছেন ঋ সেন, পরিচালক ভিক্টো, সান বাংলার কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসুও ছাড়াও ইউটিউবার স্যান্ডি সাহা ও অভিনেতা আরিয়ান খানের উপস্থিতির কথাও শোনা যায়। ঠিক কী ঘটে তা জানতে আরিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে দ্য ওয়ালকে তিনি বলেন, "ভিডিও বৌমার টিমরা মিলে লর্ড অব দ্য ড্রিঙ্কসে গিয়েছিলাম পার্টি করতে। আমিও ছিলাম। কিন্তু রাত হতেই সেখান থেকে আমি বেরিয়ে আসি। আমার রবিবার শুট ছিল। বাড়ি ফেরার পর ভোর রাতে ওরা আমায় ফোন করে বলে আমার বাড়ি আসছে। আমি তখন আধো ঘুমে। ওরা আমার বাড়ি আসে। কিছুক্ষণ গল্প করার পর সেখান থেকে সকালে ওরা বেরিয়ে যায়। এরপরের ঘটনা আমি কিছু জানি না। আমি আজ সকালে (রবিবার) নির্ধারিত সময়ে শুটে এসেছি। গাড়ি দুর্ঘটনার কথা শুনেছি। তবে আমি গাড়িতে ছিলাম না। আগেই ফিরে এসেছি?" 

নিজের গাড়িতে আরিয়ান ফিরে এসেছেন বলে দাবি করেছেন। পানশালার সেই পার্টিতে তিনি ছিলেন। তবে কি নিজের গাড়ি চালানোর সময় মদ্যপ ছিলেন আরিয়ান? অভিনেতা জানান, "আমি মদ্যপান করি না। আর তা ছাড়া আমার সঙ্গে ড্রাইভার থাকেন সবসময়। তিনিই বাড়ি পৌঁছে দেন।" 

শোনা যাচ্ছে ঠাকুরপুকুরের ঘটনায় ইতিমধ্যেই নাকি এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনায় গ্রেফতার দুইজন। এই নিয়ে ঋ ও স্যান্ডি সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি। 


```