Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠাকুরপুকুরের দুর্ঘটনায় মৃত্যু এক জনের, টলিউড ঘনিষ্ঠকে চুলের মুঠি ধরে মার উত্তেজিত জনতার

ঠাকুরপুকুরের এই ঘটনায় টলিযোগের কথা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল এক ভিডিও। জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার সময় ভিতরে ছিলেন পরিচালক ভিক্টো, অভিনেত্রী ঋ সেন ও সান বাংলার কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু।

ঠাকুরপুকুরের দুর্ঘটনায় মৃত্যু এক জনের, টলিউড ঘনিষ্ঠকে চুলের মুঠি ধরে মার উত্তেজিত জনতার

মার খাচ্ছেন শ্রিয়া।

শেষ আপডেট: 6 April 2025 21:12

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে মারাত্মক ঘটনা ঘটে যায় ঠাকুরপুকুর বাজারে (Thakurpukur)। ভিড়ের মধ্যে ঢুকে পড়ে গাড়ি (Car Accident)। পরপর ধাক্কা মারে অন্তত ৮-১০ জনকে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আমিনুল রহমান। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে বেহালার এক সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ বাড়ির লোকদের হাতে তুলে দেওয়া হবে।

ঠাকুরপুকুরের এই ঘটনায় টলিযোগের কথা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সামনে এল এক ভিডিয়ও। জানা গিয়েছে, গাড়ি দুর্ঘটনার সময় ভিতরে ছিলেন পরিচালক ভিক্টো, অভিনেত্রী ঋ সেন ও সান বাংলার কার্যনিবাহী প্রযোজক শ্রিয়া বসু।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি ধাক্কা মারার পর উত্তেজিত জনতা ঘিরে ধরে গাড়িটিকে। শুধু তাই নয়, শ্রিয়ার চুলের মুঠি ধরে মারধরও করা হয়। এক পর্যায়ে পড়ে যান শ্রিয়া। তবু জনতার রোষ কমেনি। বাকিরা ঘটনাস্থল থেকে চলে গেলেও শ্রিয়া না পারায় রোষের মুখে পড়েন তিনিই। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। 

ঠাকুরপুকুর বাজার থেকে বাখরাহাট রোড পর্যন্ত রাস্তায় পাইপ লাইন বসানোর কাজ চলছে। সেই রাস্তায় দু'চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও, এই মুহূর্তে চার চাকা গাড়ির চালানো নিষেধ। তাই এই গাড়িটি কীভাবে নো-এন্ট্রি থাকা সত্ত্বেও সেখানে ঢুকল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয় সূত্রে খবর, গাড়ির গতি প্রায় ৫০ কিলোমিটার ছিল। অন্তত ৭ থেকে ৮ জনকে ধাক্কা মারে। এর মধ্যে ৪ জনকে স্থানীয় কস্তুরী নার্সিংহোমে ভর্তি করা হয়। গাড়িতে চালক ছাড়াও দুই মহিলা এবং এক পুরুষ যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, আহত দুজনকে মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা।


```