Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ ক্যানসার আক্রান্ত! ছবি দেখেই কেঁদে ভাসালেন মার্কিন যুবক, হাসছে নেটপাড়া

সম্প্রতি ভাইরাল হয়েছে এক থাই-আমেরিকান ব্যক্তির ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, তিনি কান্নায় ভেঙে পড়েছেন।

শাহরুখ ক্যানসার আক্রান্ত! ছবি দেখেই কেঁদে ভাসালেন মার্কিন যুবক, হাসছে নেটপাড়া

ফাইল চিত্র

শেষ আপডেট: 11 April 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: ২০০৩ সালের ব্লকবাস্টার ছবি ‘কাল হো না হো’ আজও দর্শকের হৃদয়ে সমান জনপ্রিয়। শাহরুখ খান, প্রীতি জিন্টা ও সইফ আলি খান অভিনীত এই আবেগঘন প্রেমের গল্প এবার এক আন্তর্জাতিক দর্শকের চোখে জল এনে দিল। সম্প্রতি ভাইরাল হয়েছে এক থাই-আমেরিকান ব্যক্তির ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, এই সিনেমা দেখে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। ভিডিওটি শেয়ার করেছেন তাঁর স্ত্রী—কনটেন্ট ক্রিয়েটর রাওয়ান।

সোশ্যাল মিডিয়ায় রাওয়ান পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তাঁর স্বামী প্রথমে খুব একটা আগ্রহ নিয়ে সিনেমা দেখতে শুরু করেননি। তবে শাহরুখ খানের চরিত্র ‘অমান’ পর্দায় এসে উপস্থিত হতেই বদলে যায় সবকিছু। শাহরুখের হাস্যরস, প্রীতি জিন্টার সঙ্গে সম্পর্কের রসায়ন, এবং জয়া বচ্চনের পরিচালিত পারিবারিক রেস্তোরাঁ রক্ষা করার প্ল্যান দেখে তিনি একপ্রকার মুগ্ধ হয়ে যান।

তবে সিনেমার ক্লাইম্যাক্সে যখন প্রকাশ পায় যে শাহরুখের চরিত্রটি ক্যানসারে আক্রান্ত এবং তাঁর সময় সীমিত—সেই মুহূর্তেই আবেগ ধরে রাখতে পারেননি ওই থাই-আমেরিকান দর্শক। ভিডিওতে দেখা যাচ্ছে, চোখের জল ধরে রাখতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন। পাশে বসে থাকা তাঁর স্ত্রী তখন হাসতে হাসতে বলেন, “এতটা কাঁদবে ভাবিনি!”

View this post on Instagram

A post shared by Ravaan ???? (@ravaan.h)

নেটিজেনরা ভিডিওটি দারুণভাবে গ্রহণ করেছেন। কেউ লিখেছেন, “এটা শুধু সিনেমা নয়, এটা একটা অনুভব।” আরেকজন মন্তব্য করেছেন, “এই সিনেমার পর ও আর শাহরুখের ভক্ত না হয়ে থাকতে পারবে না।” এক দশকের বেশি সময় কেটে গেলেও ‘কাল হো না হো’র প্রভাব এখনও এতটাই গভীর যে প্রথমবার দেখলে আজও মানুষ আবেগে ডুবে যান—এই ভাইরাল ভিডিও যেন সেই কথারই প্রমাণ।


```