Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'সঞ্জু'-র সাফল্যের মাঝেই ভাইরাল সঞ্জু বাবার নতুন ছবির টিজার

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ খানেক আগেই রিলিজ হয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'। চারিদিকে এখন চর্চায় রয়েছে রাজু হিরানির এই ছবি। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন সঞ্জয় দত্ত। সঞ্জু বাবা এখন সংবাদ শিরোনামে। প

'সঞ্জু'-র সাফল্যের মাঝেই ভাইরাল সঞ্জু বাবার নতুন ছবির টিজার

শেষ আপডেট: 10 July 2018 11:53

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ খানেক আগেই রিলিজ হয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু'। চারিদিকে এখন চর্চায় রয়েছে রাজু হিরানির এই ছবি। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন সঞ্জয় দত্ত। সঞ্জু বাবা এখন সংবাদ শিরোনামে। পেজ থ্রি থেকে আম জনতার ড্রয়িং রুম সবেতেই এখন তিনি। রণবীর কাপুরের জমাটি অভিনয়ের পাশপাশি চর্চায় রয়েছে সঞ্জয় দত্তের জীবন। ইতিমধ্যেই 'সঞ্জু' বক্স অফিসে ব্যবসা করেছে প্রায় সাড়ে চারশো কোটি টাকার। ভেঙে দিয়েছে সাম্প্রতিক সময়ে প্রায় সব ছবিরই রেকর্ড। আর সাফল্যের এই চরম পর্যায়ে নিজের নতুন ছবির টিজার শেয়ার করলেন তিনি। মঙ্গলবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সঞ্জয় শেয়ার করেছেন তাঁর আগামী ছবি 'প্রস্থানম'-এর টিজার। ক্যাপশনে সঞ্জয় লিখছেন, 'হক দোগে তো রামায়ণ শুরু হোগি, ছিনোগে তো মহাভারত'। এই ছবির প্রযোজকও সঞ্জয় নিজেই। আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ডায়ালগ। নতুন ছবিতে সঞ্জয় যে বেশ ধামাকা দেবেন এ ব্যাপারে বেশ নিশ্চিত ফিল্ম বিশেষজ্ঞ থেকে দর্শক মহল। দেখে নিন 'প্রস্থানম'-এর টিজার। https://www.instagram.com/p/BlCffHpnh3a/?utm_source=ig_share_sheet&igshid=16njdaywo1bhe&r=wa1

```