Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উরুতে ঠাঁই বয়ফ্রেন্ড ট্রাভিসের! গ্র্যামির মঞ্চে 'ফ্যাশনেবল' টেলর সুইফট

আলোচনা শুরু হয়েছে গায়িকার টি অক্ষর দেওয়া চেন আসলে তাঁর প্রেমিক ট্রাভিস কেলসকে মনে রেখেই পরা। যদিও এ ব্যাপারে টেলর নিজে কিছু বলেননি।

উরুতে ঠাঁই বয়ফ্রেন্ড ট্রাভিসের! গ্র্যামির মঞ্চে 'ফ্যাশনেবল' টেলর সুইফট

টেলর সুইফট

শেষ আপডেট: 3 February 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্টার্ন মিউজিক জগতে অন্যতম জনপ্রিয় পপ তারকা টেলর অ্যালিসন সুইফট। ১২টি গ্র্যামি রয়েছে তাঁর ঝুলিতে। বাণিজ্যিক ভাবেও অত্যন্ত সফল তিনি।

তবে ৬৭তম গ্র্যামির মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে। তবে ৩৫ বছর বয়সী এই গায়িকা হার নিয়ে বিন্দুমাত্র হতাশ ছিলেন না। বরং তিনি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডট কম অ্যারেনাতে দর্শকদের মাঝে বসে জয়ী ও পারফর্মারদের সঙ্গে হইহই করে অনুষ্ঠান উপভোগ করেন। 

বরাবরই গায়িকার পোশাক নিয়ে চর্চা হয়। এর আগে তিনি ছক ভেঙে কনের বেশে সাদা গাউনে স্টেজে হাজির হয়েছিলেন। এবার তাঁর পরনে ছিল টুকটুকে লাল রঙের ওয়ান শোলডার মিনি ড্রেস। তবে নজর কেড়েছে ড্রেসের শেষ বরাবর উরু থেকে ঝুলে থাকা চেন আর ইংরেজি অক্ষর 'টি' (T)।

আলোচনা শুরু হয়েছে গায়িকার টি অক্ষর দেওয়া চেন আসলে তাঁর প্রেমিক ট্রাভিস কেলসকে মনে রেখেই পরা। যদিও এ ব্যাপারে টেলর নিজে কিছু বলেননি। তবে গায়িকার অনুগামীদের বিশ্বাস এই স্টাইল স্টেটমেন্ট আসলে ট্রেভিসের প্রতি টেলরের 'ট্রিবিউ'। 

২০২৩ সাল নাগাদ কাছাকাছি আসেন টেলর-ট্রাভিস। তারপর থেকেই বেড়েছে ঘনিষ্ঠতা। দিনে দিনে সবার আলোচনার 'টপিক' হয়ে ওঠেন পপস্টার-এনএফএল তারকা জুটি। 


```