Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নুসরত অতটা বিপ্লবী নন, বাবার নাম নিয়ে 'লুকোচুরি'তে হতাশ তসলিমা

দ্য ওয়াল ব্যুরো: অনেক জল্পনার পর সন্তানের বাবার নাম প্রকাশ্যে এনেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। উত্তর অবশ্য খুব একটা অপ্রত্যাশিত নয়। নুসরত জাহানের সঙ্গে গত কয়েক মাস ধরে ছায়ার মতো যিনি ঘুরছেন সেই যশ দাশগুপ্তই (Yash Dasgupta) নুসরতের ছেলে ঈশ

নুসরত অতটা বিপ্লবী নন, বাবার নাম নিয়ে 'লুকোচুরি'তে হতাশ তসলিমা

শেষ আপডেট: 16 September 2021 11:39

দ্য ওয়াল ব্যুরো: অনেক জল্পনার পর সন্তানের বাবার নাম প্রকাশ্যে এনেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। উত্তর অবশ্য খুব একটা অপ্রত্যাশিত নয়। নুসরত জাহানের সঙ্গে গত কয়েক মাস ধরে ছায়ার মতো যিনি ঘুরছেন সেই যশ দাশগুপ্তই (Yash Dasgupta) নুসরতের ছেলে ঈশানের বাবা। বুধবার এই খবর প্রকাশ করেছেন সাংসদ অভিনেত্রী নিজেই। এরপর তাঁকে নিয়ে ফের কলম ধরলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। যিনি যশ, তিনিই দেবাশিস, সন্তান না হলে জানা যেত কি! সন্তানের পিতৃ পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরেই লুকোচুরি চালাচ্ছিলেন নুসরত। তাই অনেকেই ভেবেছিলেন নিজেকে ‘সিঙ্গল মাদার’ হিসেবে পরিচিত করতে চান তিনি। তাঁর সন্তানকে নিজের পরিচয়েই বড় করতে চান। কিন্তু গতকাল দেখা গেছে বার্থ সার্টিফিকেটে দেবাশিস ওরফে যশের পরিচয়ই দেওয়া হয়েছে। এই নিয়ে তসলিমা ফেসবুকে লেখেন, কলকাতার অভিনেত্রী নুসরত যতটা না বিপ্লবী তার চেয়ে বেশি ভেবে ফেলেছিলাম। ভেবেছিলাম নুসরত তার সন্তানকে শুধু  নিজের সন্তান হিসেবে পরিচয় দেবে। কার স্পার্ম সে নিয়েছে গর্ভবতী হওয়ার জন্য, সেটা মোটেও উল্লেখযোগ্য ব্যাপার হবে না। কিন্তু না, নুসরত আসলে অন্য যে কোনও রমণীর মতোই রমণী। সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম। তার সর্বক্ষণের সঙ্গীই সন্তানের পিতা। স্পষ্ট বোঝা যায়, নুসরতের সন্তানের বাবার নাম সামনে এসে পড়ায়, নুসরত সিঙ্গল মাদার না হওয়ায় যথেষ্ট হতাশ হয়েছেন তসলিমা। তিনি এও বলেছেন, আমি অবাক হবো না যদি কোনওদিন প্রকাশ হয় যে গোপনে নুসরত যশকে বিয়েও করেছে। যে কোনও ট্র্যাডিশনাল মেয়ের সঙ্গে নুসরতের কোনও তফাৎ নেই, জানান তসলিমা। সন্তান জন্মের আগে যে লুকোচুরি নুসরত করেছেন তারও কোনও প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যতিক্রমী এই লেখিকা। সমস্ত প্রশংসা তাই এক্সট্রাঅরডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছক ভাঙ্গা মেয়েদের জন্য তুলে রাখার কথা বলেছেন তিনি। নুসরতের পিছনে আর সময় নষ্ট নয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```