Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘রোজা হুর নয়, সম্ভবত ভার্জিনও নয়, তাহলে?’ তাহসানের ‘বিজয়’ নিয়ে সোজাসাপটা তসলিমা 

অনেকেই বলছেন তাহসান ভাগ্যবান! অনেকেই আবার তাহসানের প্রাক্তন স্ত্রী রফিয়াৎ রশিদ মিথিলাকে টেনে এনে করছেন কুৎসা।

‘রোজা হুর নয়, সম্ভবত ভার্জিনও নয়, তাহলে?’ তাহসানের ‘বিজয়’ নিয়ে সোজাসাপটা তসলিমা 

রোজা-তাহসানের বিয়ে নিয়ে কী বলছেন তসলিমা?

শেষ আপডেট: 6 January 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: 

শনিবারই বিয়ে করেছেন বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান। পাত্রী রোজা আহমেদ পেশায় মার্কিন মুলুকের মেকআপ শিল্পী। এপার-ওপার দুই বাংলাতেই তাহসান-রোজার বিয়ে এখন 'হটকেক'। অনেকেই বলছেন তাহসান ভাগ্যবান! অনেকেই আবার তাহসানের প্রাক্তন স্ত্রী রফিয়াৎ রশিদ মিথিলাকে টেনে এনে করছেন কুৎসা।

একই সঙ্গে রোহা ও তাহসানের বয়সের ফারাক নিয়েও চলছে বিস্তর আলোচনা। এ সব নিয়েই যখন চলছে নানা মতামতের লেনদেন ঠিক তখনই মুখ খুললেন তসলিমা নাসরিন। 'ভার্জিন রোজা' ও তাহসানের 'জিতে যাওয়া' নিয়ে যে আলোচনা হচ্ছে তাঁর প্রেক্ষিতেই মন্তব্য রাখলেন তিনি নিজের সামাজিক মাধ্যমে। 

তসলিমার বক্তব্য হুবহু তুলে ধরা হল: 

"ফেসবুক ছেয়ে গিয়েছে 'তাহসান জিতেছে তাহসান জিতেছে' রবে। কেন তাহসান জিতেছে, বুঝে পেলাম না।  সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজেতির কী হলো!  হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে, তারা জীবনের কোনও এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা তাকে  বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতলো কেন তাহলে তাহসান? আসলে যারা জিতেছে জিতেছে বলে চেঁচাচ্ছে, তারা চেঁচাচ্ছে কারণ তারা মনে করেছে তাহসান এক বাচ্চার বাবা হয়েও, ডিভোর্সী হয়েও একটা 'কচি সুন্দরী ভার্জিন মেয়ে' পেয়েছে।  মর্ত্যে বসে যত খুশি এবং যেভাবে খুশি নারী ভোগ করার পর স্বর্গে গিয়ে সঙ্গমের জন্য  ভার্জিন হুর পেয়ে যাওয়াকে মুসলমানরা 'জিতে যাওয়াই' মনে করে। কিন্তু রোজা আহমেদ রক্ত মাংসের মানুষ, হুর নয়, খুব সম্ভবত ভার্জিনও নয়। রাজকন্যার জীবন তার ছিল না,  খুব স্ট্রাগল করেছে জীবনে।  দারিদ্রের বিরুদ্ধে দীর্ঘ দীর্ঘ দিন সংগ্রাম করে  একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কঠিন সংগ্রামের দিনগুলোয়  নিজের লক্ষ্যে স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে  নারীবিদ্বেষী  সমাজ রোজাকে কম নিন্দে করেনি,  কম অপমান করেনি, কম অপদস্থ করেনি। মিথিলার বিরুদ্ধেও  কম কুৎসা রটায়নি এই সমাজ। 

তাহসান জিতেছে, এই নিয়ে সবাই উল্লাস করছে।  নারীবিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে। সর্বক্ষণ জেতে।  তাদের হার নেই। হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না।  তারা একটুও হারেনি। তারা পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙ্গে নিজের যোগ্যতায় স্বর্নিভরতা এবং স্বাধীনতা অর্জন করেছে -- নারীবিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছে না কুৎসা বা নিন্দে,  এ জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ভাল না লাগলে তারা  তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক, সে স্বামী হোক,  ত্যাগ করতে পারছে, তারা বাধ্য নয় তাদের সঙ্গে  এক ছাদের তলায় বাস করতে,  জিতে যাওয়ার এটি তৃতীয় শর্ত। স্বামীর আচার ব্যবহার যদি পছন্দ না হয়  রোজার, তার স্বনির্ভরতাই তাকে সাহস জোগাবে স্বামীকে ত্যাগ করার, মাথা উঁচু করে একা বাঁচার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনও চ্যালেঞ্জ নয়।  নারীর জন্যই এ চ্যালেঞ্জ। দুই নারীই তিন শর্তের চ্যালেঞ্জে  জিতেছে। চ্যালেঞ্জহীন জয়ের চেয়ে চ্যালেঞ্জপূর্ণ  জয় ঢের বেশি গৌরবময়। জয়তু নারী।" 

রোজা বয়সে তাহসানের থেকে অনেকটাই ছোট। বিয়ের কারণে এই মুহূর্তে বাংলাদেশে থাকলেও এর আগে তিনি থাকতেন মার্কিন মুলুকেই। শনিবার রোজার সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেন তাহসান। অন্যদিকে এই গোটা ঘটনায় চুপ মিথিলা। তিনি ফোনেও অধরা। মিথিলা নিজে একজন অভিনেত্রী, সমাজকর্মী। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। যদিও টলিউডের কানাঘুষো বলে মিথিলা-সৃজিতের আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও সম্পর্কট আর আগের মতো নেই। 


```