Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মিস ইউনিভার্সের দৌড়ে ভুটানের তাশি, জোর গলায় বলেন 'আমি লেসবিয়ান'

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২৩। এরই মধ্যে নিজের মডেলিং কেরিয়ারকে শীর্ষে নিয়ে গেছেন তাশি (Tashi Choden)। গোটা ভুটানের গর্ব তিনি। দেশে সেরার শিরোপা তো পেয়েইছেন। এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ভারও তাঁর উপর। কথা হচ্

মিস ইউনিভার্সের দৌড়ে ভুটানের তাশি, জোর গলায় বলেন 'আমি লেসবিয়ান'

শেষ আপডেট: 16 June 2022 11:30

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২৩। এরই মধ্যে নিজের মডেলিং কেরিয়ারকে শীর্ষে নিয়ে গেছেন তাশি (Tashi Choden)। গোটা ভুটানের গর্ব তিনি। দেশে সেরার শিরোপা তো পেয়েইছেন। এবার আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার ভারও তাঁর উপর।

Tashi Choden

কথা হচ্ছে তাশি চোড়েনকে নিয়ে। ভুটানের (Bhutan) এই ২৩ বছর বয়সি মডেল অভিনেত্রী ২০২২ সালের মিস ইউনিভার্সে (Miss Universe 2022) অংশ নিচ্ছেন। বিশ্বসেরা হওয়ার দৌড়ে নেমেছেন ‘মিস ভুটান’ তাশি। গোটা দেশের আশা-ভরসা সব এখন তাঁর কাঁধে।

Tashi Choden

তাশিই ভুটানের প্রথম বিউটি কুইন। নিজের ছোট্ট দেশের মাথা বিশ্বের বৃহত্তর মঞ্চে আরও উঁচু করাই এখন তাশির লক্ষ্য। ১৫ বছর বয়স থেকে মডেলিং শুরু করেছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে এত বছরের সঞ্চিত অভিজ্ঞতা উজাড় করে দিতে চান। নিজেকে প্রমাণ করতে চান সকলের সামনে।

Tashi Choden

তাশি চোড়েন মডেলিং এবং অভিনয়ের জগতে নিজের প্রতিভায় সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর আরও একটি বিশেষ পরিচয় আছে। তাশি লেসবিয়ান। নিজের এই সমকামের কথা জোর গলায় বলতে কুন্ঠিত নন তিনি। সমাজের তর্জনীকেও তোয়াক্কা করেন না।

Tashi Choden

ছোটবেলায় বাবা, মা দুজনকেই হারিয়েছেন তাশি। তাঁর মা ভুটানি ছিলেন, কিন্তু বাবা ছিলেন তিব্বতের মানুষ। বিয়ের পর থাইল্যান্ডে চলে গিয়েছিলেন তাঁরা। সেখানেই তাশির ছোটবেলা কেটেছে। মাত্র ১৪ বছর বয়সে বাবা-মাকে হারান তিনি। থাইল্যান্ড থেকে তারপরেই মাতৃভূমিতে ফিরে আসেন। ১৫ বছর বয়সে মডেলিং অ্যাসাইনমেন্টে হাতেখড়ি হয় তাঁর। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ভুটানি সুন্দরীকে।

Tashi Choden

একের পর এক মডেলিং অ্যাসাইনমেন্ট, একের পর এক মুকুট জয় করে তাশি এখন বিশ্বসেরার মঞ্চে। ভুটানের একাধিক সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। সেদেশে অভিনেত্রী হিসেবেও বেশ জনপ্রিয় তিনি।

Tashi Choden

নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেছেন তাশি। ভুটানের এক সংবাদপত্রে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, “আমি প্রথমে ভাবতাম আমি বাইসেক্সুয়াল। কিন্তু পরে এসব নিয়ে আরও অনেক পড়াশোনা করলাম, ঘাঁটাঘাঁটি করলাম। বুঝতে পারলাম, শারীরিক এবং মানসিকভাবে আমি গে (লেসবিয়ান)। মেয়েদের প্রতিই আমি আকৃষ্ট হই।

Tashi Choden

নিজের দেশের কাছে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তাশি, এবার বিশ্বের মঞ্চে আরও একবার ঝলসে ওঠার পালা।

আরও পড়ুন: ভুটানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে নাম উঠবে এক ধোনি ফ্যানের


```