Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিউডে দলাদলি ছিল, আছে, থাকবে: তাপসী পান্নু

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তাপসী পান্নু সেইসব তারকাদের মধ্যে একজন যিনি বলিউডে পায়ের তলার জমি শক্ত করতে সাহায্য পাননি কোনও গডফাদারের। বলিউডে নেপোটিজম নিয়ে অনেকেই বারবার সরব হয়েছেন। তার মধ্যে তাপসী পান্নুও একজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড

বলিউডে দলাদলি ছিল, আছে, থাকবে: তাপসী পান্নু

শেষ আপডেট: 16 June 2023 14:24

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তাপসী পান্নু সেইসব তারকাদের মধ্যে একজন যিনি বলিউডে পায়ের তলার জমি শক্ত করতে সাহায্য পাননি কোনও গডফাদারের। বলিউডে নেপোটিজম নিয়ে অনেকেই বারবার সরব হয়েছেন। তার মধ্যে তাপসী পান্নুও একজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে বিভিন্ন শিবির নিয়ে ফের নিজের মতামত প্রকাশ করলেন তাপসী। তিনি বলেন, বলিউডে যে দলাদলি আছে সে কথা একপ্রকার ওপেন সিক্রেট। ফলে, এই কথা অস্বীকার করার কোনও জায়গাই নেই। তবে, এই দলাদলিতে তাঁর কেরিয়ারে কোনও প্রভাব পড়েনি, এমনই মত তাপসীর।

অভিনেত্রীর কথায়, দল সব জায়গাতেই থাকে। বন্ধুদের মধ্যেও অনেক সময়ে অনেক দল থাকে। কিন্তু সেই দল যদি অন্য কাউকে তাঁর যোগ্য সুযোগ থেকে বঞ্চিত করে তবেই তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মন্তব্য তাপসীর।

বলিউডে ১০ বছর কাটিয়ে ফেলার পর আর কাউকে নিয়ে কোনওরকম রাগ পুষে রাখতে চান না এমনই জানালেন তাপসীর। তাঁর কথায়, সকলে সমান সুযোগ পাক এবং নিজের কাজে সফল হোক এটাই চান তিনি। এই কেরিয়ার শুরুর আগেই তিনি জানতেন যে তাঁর ১০ বছরের যাত্রাপথ খুব একটা মসৃণ হবে না। ফলে, সেই মতো প্রস্তুতি নিয়েই তিনি শুরু করেছিলেন অভিনয়ের জগতে পথ চলা, জানালেন তাপসী।

ভিআইপি গাড়ির কালো কাচ পার করে মিঠুন চিনে নেবেন তো সেদিনের গৌরাঙ্গকে


```