
শেষ আপডেট: 7 May 2023 08:47
দ্য ওয়াল ব্যুরো: ছবির শ্যুটিংয়ের মাঝখানে প্রায়ই ছুটি কাটাতে যান অনেক তারকাই। সেই তালিকায় ব্যতিক্রম নন অভিনেত্রী তাপসী পান্নুও। জওয়ান ছবিতে প্রথম বারের জন্য শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। এই মুহূর্তে শ্যুটিং থেকে বিরতি নিয়ে তাপসী ছুটি কাটাচ্ছেন নিউ ইয়র্কে (Tapsee Pannu enjoys vacation)। সেখানকারই কিছু ছবি (enjoys vacation with boyfriend and sister) তিনি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসীকে দেখা গেল মেরুন রঙের শাড়ির সঙ্গে ক্রপ টপ এবং স্নিকার্সে। বিভিন্ন মুডে ধরা দিলেন অভিনেত্রী। কখনও নিউ ইয়র্কের রেস্তোরাঁতে অথবা কখনও সূর্যাস্তের দিকে অপলক তাকিয়ে রয়েছেন তাপসী এমনই দেখা গেল ছবিতে। প্রেমিক ম্যাথিয়াস বো এবং বোন শগুন পান্নুর সঙ্গে এই ছুটি উপভোগ করছেন পিঙ্ক অভিনেত্রী।

ইনস্টাগ্রামে শনিবার এই ছবি ভাগ করে তাপসী লেখেন 'ক্লিয়ারলি অ্যান অ্যান্টি বার পার্সন। অর্থাৎ মদ্যপান না করে তিনি যে কফিই বেশি পছন্দ করেন তা স্পষ্ট ছবিতে। তাপসীর এই ছবিগুলি মন ছুঁয়ে গেছে নেটিজেনদের।
প্রসঙ্গত, এর আগেও প্রেমিকের সঙ্গে একাধিক জায়গায় বেড়াতে গিয়েছেন তাপসী। তবে, তাঁর প্রোফাইলে সেই প্রমাণ বিশেষ পাওয়া যায় না। এপ্রসঙ্গে প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন তাপসী। তাঁর কথায়, নিজেদের সম্পর্ককে গোপন রাখতেই স্বচ্ছন্দ্য তাঁরা। সেই কারণেই প্রেমিকের ছবি দেখা যায় না তাঁর প্রোফাইলে। তবে, আপনজনদের সঙ্গে তাঁর বেড়ানো যে জমে উঠেছে তা স্পষ্ট ছবি থেকেই।
ফিরে আসবে বানি? ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যোয়েল চান রণবীর