Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমি প্রেগন্যান্ট নই!' বিয়ে করা নিয়ে কেন এত খেপে গেলেন তাপসী

দ্য ওয়াল ব্যুরো: রূপোলি পর্দার তারকাদের নিয়ে মানুষের কৌতূহল বরাবরই লাগামছাড়া। অনেক সময়ে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করে ফেলেন অনেকে। সেই সঙ্গে ইদানীং যুক্ত হয়েছে ট্রোলিংয়ের ভ্রুকুটি। তবে সমাজ মাধ্যমে চালানো হামলা অনেকেই আমল দেন না

'আমি প্রেগন্যান্ট নই!' বিয়ে করা নিয়ে কেন এত খেপে গেলেন তাপসী

শেষ আপডেট: 18 July 2023 12:27

দ্য ওয়াল ব্যুরো: রূপোলি পর্দার তারকাদের নিয়ে মানুষের কৌতূহল বরাবরই লাগামছাড়া। অনেক সময়ে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করে ফেলেন অনেকে। সেই সঙ্গে ইদানীং যুক্ত হয়েছে ট্রোলিংয়ের ভ্রুকুটি। তবে সমাজ মাধ্যমে চালানো হামলা অনেকেই আমল দেন না, আবার অনেকে পাল্টা আক্রমণের পথে হাঁটেন। এবার প্রায় রুখেই দাঁড়ালেন তাপসী পান্নু। ‘লক্ষ্মণ রেখা’ অতিক্রম করা এক অনুরাগীকেও উত্তর দিলেন চাঁচাছোলা ভাষায়(tapsee bold reply to netizen)

ইনস্টাগ্রামে সমকালীন অন্যান্য নায়িকাদের মতোই তিনি শুরু করেছিলেন প্রশ্নোত্তর পর্ব। অনুরাগীদের কাছ থেকে নানা মজার প্রশ্ন শুনে উত্তর দিচ্ছিলেন। সেখানে আচমকাই এক নেটিজেন তাঁকে প্রশ্ন করেন 'কবে বিয়ে করছেন'। প্রশ্ন শুনে একেবারেই ঘাবড়ালেন না তাপসী।

বরং সেই নেটিজেনের কৌতূহল আরও একটু বাড়িয়ে অভিনেত্রী বললেন,(tapsee bold reply to netizen) 'আমি তো এখন অন্তঃসত্ত্বা নই। ফলে এখন বিয়ের কোনও পরিকল্পনা নেই। যখন বিয়ে করব আপনাকে জানিয়ে দেব।'

বি-টাউনে ঠোঁটকাটা বলেই পরিচিত তাপসী। ফলে, তিনি যে এমন উত্তর দেবেন তা নেটিজেনরা কল্পনা করতে না পারলেও অভিনেত্রীর এই উত্তরে বিশেষ বিষ্মিত নন কেউই। এই উত্তর দিয়ে যেন তাপসী জবাব দিলেন সতীর্থ আলিয়া বা ইলিয়ানার হয়েও।

সাধারণত অভিনেত্রীদের বিয়ে বা সন্তান নিয়ে কৌতূহল নতুন নয়। তবে ইদানিং কৌতূহলের পাশাপাশি ট্রোলিংয়ের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করার যে নীতি তাকেই যেন কটাক্ষ করলেন তাপসী। উল্লেখ্য, রণবীর কাপুরের সঙ্গে বিয়ের কিছু দিনের মধ্যেই আলিয়া সন্তানসম্ভবা জেনে নেটিজেনদের একাংশের তরফে শুরু হয়েছিল কদর্য ট্রোলিং। অন্য দিকে ইলিয়ানার সন্তানের বাবা কে এ নিয়েও কৌতূহলের শেষ নেই।

ফলে, নেটিজেনদের তথা সমাজের যে বেঁধে দেওয়া নিয়ম, অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তড়িঘড়ি পিতৃপরিচয়ের জন্য বসতেই হবে বিয়ের পিঁড়িতে, এই উত্তরের মধ্যে দিয়ে যেন সেই বিশ্বাসকেই কটাক্ষ করলেন তাপসী পান্নু।

৪১এ পা প্রিয়াঙ্কা চোপড়ার, শুভেচ্ছা জানালেন মা, বোন থেকে অনুষ্কা, করিনারা


```