Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় এলে পুজো দিতে ভুলি না! সকাল সকাল কালীঘাট মন্দিরে তাপসী পান্নু

দ্য ওয়াল ব্যুরো: 'দোবারা' ছবির প্রচারে গতকালই কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) তাপসী পান্নু (Tapsee Pannu)। আজ সকাল সকাল তাঁকে কালীঘাট মন্দিরে (Kalighat temple) পুজো দিতে দেখা গেল। তাপসীর সঙ্গে ছিলেন একতা কাপুরও। মধ্

কলকাতায় এলে পুজো দিতে ভুলি না! সকাল সকাল কালীঘাট মন্দিরে তাপসী পান্নু

শেষ আপডেট: 19 August 2022 10:13

দ্য ওয়াল ব্যুরো: 'দোবারা' ছবির প্রচারে গতকালই কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) তাপসী পান্নু (Tapsee Pannu)। আজ সকাল সকাল তাঁকে কালীঘাট মন্দিরে (Kalighat temple) পুজো দিতে দেখা গেল।

তাপসীর সঙ্গে ছিলেন একতা কাপুরও। মধ্য কলকাতার একটি হোটেলে কাল সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন একতা এবং তাপসী। সেখানে বলিউডের 'বয়কট ট্রেন্ড' নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপের নায়িকা। 'মেরি কম' ছবির প্রসঙ্গ টেনে এনে তাঁর দাবি, 'কাউকে এতটাও ভয় দেখানো উচিত নয়, যে তার ভয়ই ফুরিয়ে যায়।'

বয়কট গ্যাং সারাক্ষণ বয়কট বয়কট বলে চেঁচিয়ে এই নিয়ে ভয় একেবারেই দূর করে দিয়েছে বলে দাবি তাঁর।

তাপসী আরও জানিয়েছেন, কলকাতায় এলে তিনি কখনওই মিষ্টি খেতে ভোলেন না। কালীঘাটে পুজো দেওয়াও মিস করেন না তিনি, জানিয়েছেন নায়িকা। সেইমতোই শুক্রবার সকাল সকাল কালীঘাটে পুজো দিয়ে বেরোতে দেখা গেল তাঁকে। অভিনেত্রীর সঙ্গে ছিলেন সহ-অভিনেতা পাভেল গুলাটি।

প্রসঙ্গত, আজ ১৯ অগস্ট মুক্তি পাচ্ছে অনুরাগ কাশ্যপ পরিচালিত 'দোবারা।' ছবিটি প্রযোজনা করেছেন একতা কাপুর।

‘আমাদের সিনেমাও বয়কট করুন…’ জোড়হাতে অনুরোধ অনুরাগ-তাপসীর


```