Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘নানা পাটেকরের গুন্ডারা মিলে...’, #মিটু’র অভিযোগ খারিজ হতেই বিপদে বঙ্গকন্যা তনুশ্রী! 

নানা পাটেকরের 'গুন্ডারা' তাঁকে ও তাঁর সাক্ষীদের হুমকি দিয়ে চলেছেন, এমনই অভিযোগ জানালেন অভিনেত্রী তনুশ্রী। 

‘নানা পাটেকরের গুন্ডারা মিলে...’, #মিটু’র অভিযোগ খারিজ হতেই বিপদে বঙ্গকন্যা তনুশ্রী! 

কী অভিযোগ তনুশ্রীর

শেষ আপডেট: 10 March 2025 15:16

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। কিন্তু সেই অভিযোগ আদালতে খারিজ হয়ে গিয়েছে দিন কয়েক আগেই। এর পর থেকেই নাকি নানা পাটেকরের 'গুন্ডারা' তাঁকে ও তাঁর সাক্ষীদের হুমকি দিয়ে চলেছেন, এমনই অভিযোগ জানালেন অভিনেত্রী তনুশ্রী। 

তাঁর কথায়, "কিছু দিন আগে আমার মূল সাক্ষী আদালতে তাঁর বয়ান নথিভুক্ত করে। এর পর থেকেই ফোনে কিছু অজানা ব্যক্তি ক্রমাগত হুমকি দিয়ে চলেছে।" তিনি আরও দাবি করেন, না পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের দায়ের করা ‘বি-সামারি’ রিপোর্টকে আদালত খারিজ করে দিয়েছে। 

তাঁর দাবি, ২০১৯-এই পুলিশ এই মামলা বন্ধ করতে চেয়েছে। তনুশ্রীর আরও অভিযোগ,। সাক্ষীদের সঙ্গে কথা বলেই ওই বি-সামারি রিপোর্ট তৈরি করে পুলিশ। তিনি যোগ করেন, "আদালত জানিয়েছে, পুলিশের ওই রিপোর্ট গৃহীত হবে না। তাই আমরা এই মামলা জিতেছি। খুব শীঘ্রই মুম্বই পুলিশ চার্জশিট গঠন করবে।" 

ঠিক কী হয়েছিল? সালটা ছিল ২০১৮। তনুশ্রী দত্ত অভিযোগ করেন, 'হর্ন ওকে' নামক এক ছবির শুটিং চলাকালীন তাঁকে যৌন হেনস্থা করেন নানা পাটেকর। হর্ন ওকে মুক্তি পায় ২০০৯ সালে। কেন এত দিন পর এই অভিযোগ জানান তনুশ্রী, সেই প্রশ্ন তুলেছিল মুম্বই পুলিশ। শুধু তাই নয়, অভিনেত্রীর দায়ের করা অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে আদালতের কাছে ‘বি-সামারি’ রিপোর্ট জমা দেয় পুলিশ। দিন কয়েক আগেই তনুশ্রীর অভিযোগ নাকচ করে আন্ধেরির আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এনভি বনশল জানান, অভিযোগের সময়সীমা অতিক্রম করে গিয়েছে। যদিও তনুশ্রী জানিয়েছেন তিনি হার মানবেন না। আগামী দিনে কী পদক্ষেপ করেন এখন সেটাই দেখার।


```