Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮০ বছরে কাজলের মা তনুজা, যোগ্য হয়েও উপযুক্ত খ্যাতি পাননি বলিউডে

দ্য ওয়াল ব্যুরো: তিনি 'দেয়া-নেয়া'র সুচরিতা, বাঙালি আজও তাঁকে মনে রেখেছে উত্তমকুমারের নায়িকা হিসেবে। তাঁর আরও এক পরিচয় তিনি কাজলের মা অথবা নূতনের বোন। শনিবার ৮০ বছরে পা দিলেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা (Tanuja)। অভিনয় জগত থেকে অনেকদিনই নিজেকে

৮০ বছরে কাজলের মা তনুজা, যোগ্য হয়েও উপযুক্ত খ্যাতি পাননি বলিউডে

শেষ আপডেট: 23 September 2023 18:14

দ্য ওয়াল ব্যুরো: তিনি 'দেয়া-নেয়া'র সুচরিতা, বাঙালি আজও তাঁকে মনে রেখেছে উত্তমকুমারের নায়িকা হিসেবে। তাঁর আরও এক পরিচয় তিনি কাজলের মা অথবা নূতনের বোন। শনিবার ৮০ বছরে পা দিলেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা (Tanuja)। অভিনয় জগত থেকে অনেকদিনই নিজেকে সরিয়ে নিয়েছেন তনুজা। অনেকে বলেন, বলিউডে যে সম্মান পাওনা ছিল তাঁর, তা যেন পুরোটা পাওয়া হল না। দুই প্রজন্মের দুই জনপ্রিয় নায়িকার ছায়ায় যেন ঢাকা পড়ে গেল তনুজার স্বাতন্ত্র্য। একদিকে, বলিউডের স্বর্ণ যুগের অন্যতম জনপ্রিয় নায়িকা নূতনের বোন, অন্যদিকে প্রায় ৩ দশক ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা আরও এক অভিনেত্রী কাজলের মা, এই দুই পরিচয়ই যেন তনুজার জীবনে কাল হয়ে দাঁড়াল।

গোটা কেরিয়ারে অসংখ্য উল্লেখযোগ্য ছবি করেছেন তনুজা (Tanuja)।

হিন্দির তুলনায় বাংলায় অবশ্য তনুজার অনুরাগীর সংখ্যা বেশি। 'আদালত ও একটি মেয়ে', অ্যান্টনি ফিরিঙ্গি, 'দেয়া-নেয়া', প্রতিটি ছবিতেই নিজের স্বকীয়তা বজায় রেখেছিলেন অভিনেত্রী। হিন্দিতেও 'অনুভব', 'জুয়েল থিফ', 'দুশমন' সহ বহু হিট ছবির নায়িকার ভূমিকায় জ্বলজ্বল করে তনুজার নাম। শুধু হিন্দি বা বাংলা ছবিতেই নয়, মারাঠি এবং গুজরাতি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তনুজা। এক সাক্ষাৎকারে তনুজা একবার বলেছিলেন, 'আমি যখনই যে চরিত্রে অভিনয় করি হৃদয় দিয়ে করার চেষ্টা করি'।

রবিবার তনুজার জন্মদিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন মেয়ে কাজল। সেখানে কাজল বলছেন, 'শুভ জন্মদিন মা, আমাকে যা যা শিখিয়েছ তার জন্য ধন্যবাদ শব্দটা যথেষ্ট নয়। আমার গোটা জীবনে তুমি অন্যতম বড় উদাহরণ হয়ে থেকেছে সব সময়েই। এখনও তোমার থেকে অনেক কিছু শিখি।'

এই ভিডিওতে এরপরই তনুজার বেশ কিছু সাক্ষাৎকারের অংশ দেখা যায়। মেয়ে এবং দিদির জন্য যে তিনি বরাবরই গর্বিত একথা তিনি বহুবারই বলেছেন নানা সাক্ষাৎকারে। তনুজার কথায়, 'আমি ফিল্ম পরিবারে জন্মেছি এবং বড় হয়েছি। সেই কারণে এই ইন্ডাস্ট্রি আমার কাছে পরিবার।'

অভিনয়ে তাক লাগিয়েছিলেন, অথচ ‘হায়দার’-এ অভিনয় করতে এক পয়সাও নেননি শাহিদ কাপুর


```